এবার শীতে খেয়ে দেখুন ফুলকপির এই নতুন পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকালে  (Winter) মানেই হরেকরকম খাওয়া দাওয়া। বাজারে এই সময় দেখা মেলে হরেক রকম সবজি। বিট, গাজর, পালং শাক (Spinach), মটরশুঁটি সহ অনান্য সকল সবজিই পুষ্টি গুনে ভরপুর। এই সকল সবজি দিয়েই বানানো যায় হরেক রকম পদ। ফুলকপির রোস্ট থেকে পালং পনির বিভিন্ন রকম স্বাদের এই সব পদ যেমন সুস্বাদু তেমনই শরীরের জন্য উপকারী। শীতকালের এরকমই একটি অন্যতম পদ সবুজ ফুলকপি (cauliflower)।

উপকরণঃ

১। বড় ফুলকপি ১টি

২। আলু ১০০ গ্রাম

৩। সাদা তেল

৪। গোটা জিরে ১ চা চামচ

৫। গোটা শুকনো লঙ্কা ২টি

৬। আদা বাটা ২ টেবিল চামচ

৭। কাঁচা লঙ্কা বাটা ২ টেবিল চামচ

৮। জিরে গুঁড়ো ১ টেবিল চামচ

৯। শুকনো লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ

১০। হলুদ গুঁড়ো হাফ চা চামচ

১১। সেদ্ধ পালং শাক বাটা ১ বাটি

১২। গরম মশলা গুঁড়ো ১ টেবিল চামচ

১৩। চিনি ১ চা চামচ

১৪। ঘি ২ চা চামচ

১৫। ধনেপাতা বাটা ১ টেবিল চামচ

১৬। ধনেপাতা কুঁচি ১ চামচ

১৭। নুন স্বাদমত

প্রনালিঃ

প্রথমে ফুলকপি ও আলু টুকরো করে কেটে ভাপিয়ে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু অল্প নুন দিয়ে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে তা তুলে নিন। এবার সেদ্ধ করে রাখা কপি গুলোও একইভাবে ভেজে নিতে হবে। ফুলকপি ভাজা হয়ে গেলে তা আলাদা পাত্রে তুলে রাখুন। এবার কড়াইতে আবার তেল গরম করে তাতে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ণ দিতে হবে। এবার আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিন। এবার এতে পালং শাক বাটা, ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে নেড়ে নিতে হবে। এবার অল্প নুন ও অল্প জল দিয়ে নেড়ে নিয়ে ঢেকে রাখুন। নামানোর আগে ধনেপাতা কুঁচি ঘি গরম মশলা ও চিনি ছড়িয়ে আরও একবার নেড়ে নিন। তৈরি হয়ে যাবে সবুজ ফুলকপি।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ