মাংসের কাবাব খেতে খেতে অভ্যস্ত, স্বাদ বদলাতে এবার বানিয়ে ফেলুন দই কাবাব

Share:

নিজস্ব প্রতিনিধি: মোগলাই রান্নার দুনিয়ায় রেশমি থেকে গলৌটি, সবরকম কাবাবেরই ভক্ত বাঙালি থেকে অবাঙালি সবাই। আর কাবাবের নাম শুনলেই জিভে জল আসতে বাধ্য। তবে আমরা সবাই মাংসের কাবাব খেয়েছি, কিন্তু স্বাদ বদলে দই কাবাব খেয়েছেন কোনোদিন? কি বানাতে জানেন না তাই তো! চিন্তা কি, বানানোর সহজ প্রণালী জেনে নিন। আর চটপট বানিয়ে ফেলুন দই কাবাব!

উপকরণ:

১ কেজি দই, ১/৩ কাপ পনির, ১-১/২ কাপ পাউরুটির গুঁড়ো, ১/২ কাপ বেসন, ৩টি কাঁচা লঙ্কা, ১/২ কাপ কুচনো ধনেপাতা, ১/৩ কাপ ভাজা পেঁয়াজ, ১ চামচ আদাবাটা, ১ চামচ রসুনবাটা, আন্দাজ মতো কাজুবাদাম ও কিশমিশ, ১/২ চামচ গরম মশলা গুঁড়ো, ১ চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো,
১/২ চামচ এলাচ গুঁড়ো, আন্দাজ মতো নুন ও মিষ্টি।

প্রণালী

প্রথমে দই থেকে সব জল বার করার জন্য, খুব পাতলা একটি কাপড়ে দই বেঁধে ৮-১০ ঘণ্টা ঝুলিয়ে নীচে একটি বাটি রেখে দিন, দইয়ের জল তাতে ঝরে থাকবে। এরপর কাবাব বানানোর সময়ে একটি বাটিতে দই নিয়ে দইয়ের সঙ্গে বাকি সব উপকরণগুলি ভালো করে মেখে নিন। তবে পাউরুটির গুঁড়ো সবটা দেবেন না। আধ কাপ দিয়ে বাকিটুকু তুলে রাখুন। সব উপকরণ ভাল করে মেখে নিয়ে ছোট গোল এবং চ্যাপ্টা আকারে গড়ে নিন। বাকি ১ কাপ পাউরুটির গুঁড়ো একটি বাসনে ঢেলে নিয়ে কাবাবগুলিকে দুপাশে উল্টে-পাল্টে ভাল করে মাখিয়ে নিন। এরপর পাউরুটির গুঁড়ো মাখিয়ে কাবাবগুলিকে ৩০ মিনিট ফ্রিজে তুলে রাখুন। ফ্রিজ থেকে বের করে ফুটন্ত গরম তেলে ভেজে নিয়ে, বাদামী রং করে তুলে নিন। এরপর ধনেপাতা বা পুদিনার চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন দই কাবাব।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের