চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনাবিধি ওঠার প্রথম দিনেই দেশে বাড়ল সংক্রমণ, সামান্য বাড়ল মৃত্যুও

নিজস্ব প্রতিনিধিঃ ৩১ মার্চ মধ্যরাত থেকেই দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই উঠেছে করোনাবিধি। মহারাষ্ট্র, দিল্লিতে আর মাস্কও বাধ্যতামূলক। করোনার ভীতিকে কাটিয়ে উঠে ধীরে ধীরে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। এমতাবস্থায় করোনার বিধিনিষেধ শিথিল হওয়ার প্রথম দিনেই দেশে ফের সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। শুক্র সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা বুলেটিন জানান দিচ্ছে, গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৩৩৫ জন। আক্রান্তের সিংহভাগই কেরলের বাসিন্দা। দক্ষিণের রাজ্য কেরলেই শুধুমাত্র গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪২৯ জন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এবং তার  আগের দিন অর্থাৎ বুধবার দেশের দৈনিক সংক্রমণ বারোশোর ঘরেই ঘোরাফেরা করেছে। কিন্তু শুক্রবারের করোনা রিপোর্টে দেখা গেল তার থেকে সামান্য বেড়েছে সংক্রমণ।

অন্যদিকে আগের দিনের থেকে সামান্য বেড়েছে মৃত্যুও। বুধ এবং বৃহস্পতিবার যেখানে করোনার মৃত্যু ২০ থেকে ৩০-এর মধ্যে ঘোরাফেরা করেছে, সেখানে শুক্রবার প্রকাশিত কেন্দ্রের রিপোর্ট জানাচ্ছে গত একদিনে করোনার মৃত্যু বেড়ে হয়েছে ৫২। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃত্যু হয়েছে ৪৮ জনের। বাকি মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা এবং মিজোরামে একজন করে করোনার বলি হয়েছেন। 

অন্যদিকে জানা যাচ্ছে, একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯১৮ জন। একদিনে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৬৩৫ জন। অর্থাৎ এই মুহূর্তে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ১৩ হাজার ৬৭২। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ