ফের করোনায় আক্রান্ত পার্নো, রয়েছেন হোম আইসোলেশনে

ভোটের মুখে এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নয় মাসের মাথায় দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী পার্নো মিত্র। রবিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় শরীরে ফের মারণ ভাইরাসের থাবা বসানোর কথা জানিয়েছেন অভিনেত্রী। মৃদু উপসর্গ থাকায় আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন।

রাজ্যে গত কয়েকদিন ধরেই বেনজির তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। ছাপোষা আম আদমি থেকে নেতা-মন্ত্রী-বিধায়ক, এমনকী রূপালি পর্দার তারকারাও মারণ ভাইরাসের থাবা থেকে রেহাই পাচ্ছেন না। শনিবারই করোনায় আক্রান্ত হয়েছিলেন সঙ্গীতশিল্পী জি‍ৎ গঙ্গোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তার আগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী। রবিবার সেই তালিকায় যুক্ত হলেন পার্নো মিত্র।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আবার কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ থাকায়  আপাতত হোম আইসোলেশনে রয়েছি। বিগত তিন দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের চিকি‍ৎসকদের পরামর্শ নিয়ে করোনা পরীক্ষা করানোর পাশাপাশি হোম আইসোলেশনে যাওয়ার অনুরোধ করছি।’ পাশাপাশি অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষকে করোনার সংক্রমণ নিয়ে আরো সচেতন হওয়ার পাশাপাশি মাস্ক পরারও অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।  

উল্লেখ্য, গত বছর বিধানসভা ভোটে বরানগর থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন ছোট পর্দার পরিচিত মুখ পার্নো। ভোটের মুখে এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন তিনি। যার ফলে বেশ কয়েকদিন প্রচারে বের হতে পারেননি। ভোটে অবশ্য গো-হারা হতে হয়েছিল অভিনয় জগত থেকে রাজনীতিতে ভাগ্য পরীক্ষা করতে নামা অভিনেত্রীকে।   

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ