দিল্লিতে তাণ্ডব চালাচ্ছে করোনা, একদিনে আক্রান্ত ১,৫২০ জন

নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫২০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চেষ্টার ত্রুটি নেই। কিন্তু রাজধানী দিল্লিতে কিছুতেই করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় সামান্য কমলেও ফের দেড় হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫২০ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন একজন। এ নিয়ে টানা আটদিন দেশের রাজধানীতে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়াল।

চলতি মাসের শুরু থেকেই দিল্লিতে ফের বেলাগাম হয়ে উঠেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত শনিবার দীর্ঘদিন বাদে দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তার পর থেকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। তবে মৃতের পরিসংখ্যান খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে। মারণ ভাইরাসকে রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে দিল্লির আপ সরকার। কিন্তু পরিসংখ্যান বলছে তাতে খুব একটা লাভ হচ্ছে না। শুক্রবার একদিনে নতুন করে সংক্রমিত হয়েছিলেন এক হাজার ৬০৭ জন।

শনিবার রাতে দিল্লির স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক ১০ শতাংশে। যার ফলে নতুন করে আরও এক হাজার ৫২০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন একজন। প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৪১২ জন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা কম হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা আরও বেড়েছে। রাজ্যে এদিন রাত পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৬ জনে।’

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন