দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য বাড়ল, স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ কেস

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৪১ জন আর প্রাণ হারিয়েছেন নয়জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মাঝেই দেশে করোনার দৈনিক সংক্রমণ গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪১ জন। তবে স্বস্তির হল, যতদিন নতুন করে আক্রান্ত হয়েছেন তার চেয়ে সুস্থ হয়েছেন বেশি। ফলে অ্যাকটিভ কেসের সংখ্যা অনেকটা স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে মৃত্যু হয়েছে মাত্র নয়জনের।
শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ৪ লক্ষ ৮৬ হাজার ৬২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২ হাজার ৮৪১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এদিন সকাল আটটা পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ৪ কোটি ৩১ লক্ষ ১৬ হাজার ২৫৪ জন। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন নয় জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ৫ লক্ষ ২৪ হাজার ১৯০ জন।’
সুস্থতার হার যথেষ্টই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ৪ কোটি ২৫ লক্ষ ৭৩ হাজার ৪৬০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৪৬৩টি। যার ফলে ফের ১৮ হাজারের ঘরে নেমে এসেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮ হাজার ৬০৪ জন।

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন