চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক ধাক্কায় ফের কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ, নিয়ন্ত্রণে মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন ধরে রেকর্ড হারে দৈনিক সংক্রমণ কমার পরে বৃহস্পতিবার ফের এক ধাক্কায় বাড়ল দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। চিন, জাপান, অস্ট্রেলিয়াসহ এশিয়া, ইউরোপের একাধিক দেশে যখন ফের চোখ রাঙাচ্ছে করোনা ঠিক তখনই  বিগত কয়েকদিন ধরে দেশে অনেকটাই নিয়ন্ত্রণে করোনার সংক্রমণ। গত সপ্তাহ থেকেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। গতকাল অর্থাৎ বুধবারও দেশের দৈনিক সংক্রমণ দাঁড়িয়েছিল পনেরোশোর গণ্ডিতে। কিন্তু বৃহস্পতিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন জানান দিচ্ছে, গত একদিনে অর্থাৎ বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে মোট ১৯৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে এদিন সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার রয়েছে নিয়ন্ত্রণে। যদিও মৃতের সংখ্যা আগের দিনের থেকে সামান্য বেড়েছে। তবে এখনও তা একশোর গণ্ডির মধ্যেই রয়েছে। কেন্দ্রের হিসাব বলছে গত একদিনে দেশে করোনার বলি হয়েছেন ৬৭ জন। মৃতদের মধ্যে কেরলের বাসিন্দা ৬১ জন। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২ জনের, কর্ণাটকে ১ এবং উত্তরাখণ্ড, মেঘালয় ও সিকিমেও একজ করে করোনার বলি হয়েছেন। 

অন্যদিকে এদিন করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৫৩১ জন। আরও কমেছে অ্যাকটিভ কেস। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ২২ হাজার ৪২৭ তে। ের মধ্যে গত একদিনে বেড়েছে ৬৬০ জন।  

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ