রাজ্যে করোনায় আক্রান্ত ১৭৫ জন, সংক্রমণ হার সাড়ে তিন শতাংশের নিচে

মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন একজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রেখচিত্র আরও নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। তবে ফের করোনার ছোবলে মৃত্যুর (Covid Death) ঘটনা ঘটেছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন একজন। সংক্রমণ হার (Positivity Rate)  আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে তিন দশমিক ৪৮ শতাংশে। অ্যাকটিভ কেসের (Active Case)  সংখ্যা পাঁচ হাজারের গণ্ডির নিচে নেমেছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। নতুন করে পাঁচ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৮ শতাংশে। নতুন করে ১৭৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লাখ ২ হাজার ৯৩২ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও একজন। এ নিয়ে মারণ ভাইরাসের বলি হলেন ২১ হাজার ৪২৩ জন।’

সুস্থতার হার ক্রমশই করোনার থাবা থেকে বাংলার মুক্তি পাওয়ার পথ প্রশস্ত করছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৩১ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৭৬ হাজার ৬৬৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭৫ শতাংশে। অ্যাকটিভ কেসের সংক্যা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪২ জনে।’

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ