আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের দুই হাজারের গণ্ডি ছাড়াল

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। নমুনা পরীক্ষার (Sample Test)  সংখ্যা বাড়তে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Cases)। ফের মারণ ভাইরাসের  দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজারের গণ্ডি ছাড়াল। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৪৩ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন (Covid Death) আরও ছয় জন। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার (Positivity Rate) আগের দিনের চেয়ে কমেছে। সেই সঙ্গে স্বস্তি দিয়ে নিম্নমুখী অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও।

মঙ্গলবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে ১৪ হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৭ শতাংশে। নতুন করে ২ হাজার ২৪৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৭৪ হাজার ৫৫০ জন। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ছয়জন। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসের বলি হলেন ২১ হাজার ২৮৮ জন।’

দৈনিক সংক্রমণ ও মৃত্যু উদ্বেগ বাড়ালেও স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের নিম্নমুখী রেখচিত্র। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৫১ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ২৪ হাজার ২৯৩ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭ দশমিক ৫৮ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৯ জন।’

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ