মণীশ সিসোদিয়ার জামিন নিয়ে রায় ঘোষণা ফের পিছিয়ে দিলেন বিচারক

গত ২৬ ফেব্রুয়ারি আবগারি নীতি কেলেঙ্কারিতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের পিছিয়ে গেল দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত  দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিন আর্জির রায়দান। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আপ নেতা। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জামিনের আর্জি নিয়ে ২৬ এপ্রিল অর্থা‍ৎ আজ বুধবার রায় দেওয়ার কথা জানিয়েছিলেন রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক এম কে নাগপাল। কিন্তু এদিন ফের রায় দানের তারিখ পিছিয়ে দিয়েছেন তিনি।

আবগারি নীতি ঘোষণার পিছনে কয়েকশো কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত অভিযোগ তুলে গত ২৬ ফেব্রুয়ারি দিল্লির ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। গত ১০ মার্চ সিবিআই হেফাজতে থাকা আপ নেতাকে গ্রেফতার করে (শ্যেন অ্যারেস্ট) ইডি। মূলত সিসোদিয়া যাতে জামিন পেয়ে বাইরে না বেরোতে পারেন তার জন্যই ইডির পক্ষ থেকে তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই সংস্থার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিকবার জামিনের আর্জি জানিয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। কিন্তু পএরতিবারই তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। এবার স্ত্রী সীমা সিসোদিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চেয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিশ্বস্ত সঙ্গী। তাঁর সেই আবেদনে বিচারক সাড়া দেন কিনা, তাই এখন দেখার।  

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান