২০২২ সালে বেপরোয়া গতির বলি ২৭ সেনা সদস্য সহ ৯,৯৫১

সবচেয়ে বেশি প্রাণ ঝরার ঘটনা ঘটেছে ২৯ জুলাই। ওই দিন দেশের বিভিন্ন স্থানে ২৭টি পথ দুর্ঘটনায় ৪৪ জন প্রাণ হারান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্য শেষ হওয়া বছরে দেশের বিভিন্ন সড়কে বেপরোয়া গতির বলি হয়েছেন প্রায় ১০ হাজার জন। গুরুতর জখম হয়েছেন ১২ হাজার ৩৫৬ জন। গত আট বছরের মধ্যে সর্বাধিক প্রাণহানি ঘটেছে সদ্য শেষ হওয়া বছরে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে ১৯ দশমিক ৮৯ শতাংশ ও প্রাণহানি বেড়েছে ২৭.৪৩ শতাংশ বেড়েছে।  সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে গত বছরে দেশে সাত হাজার ৬১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৮৫৮ জন এবং আহত হয়েছেন ১২ হাজার ৮৭৫ জন।

আজ সোমবার এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব  মোজাম্মেল হক চৌধুরী জানান, গত কয়েক বছরে ছোট গাড়ি বিশেষ করে ইজি বাইক ও মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে। অধিকাংশ ছোট গাড়ি সরকারি নির্দেশ অমান্য করে জাতীয় ও আঞ্চলিক  মহাসড়কে চলাচল করার ফলে পথ দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নিস্ক্রিয় ভূমিকাও পথ দুর্ঘটনার সংখ্যা বাড়াতে সাহায্য করছে।  

তিনি জানান, গত বছর সারা দেশে মোট ৬ হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৯৫১ জন। তার মধ্যে ২৭ জন সেনা সদস্য সহ ১১৪ জন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য। পথ দুর্ঘটনার বলি হয়েছেন ৪৪ জন সাংবাদিক। একদিনে সবচেয়ে বেশি প্রাণ ঝরার ঘটনা ঘটেছে ২৯ জুলাই। ওই দিন দেশের বিভিন্ন স্থানে ২৭টি পথ দুর্ঘটনায় ৪৪ জন প্রাণ হারান। গত বছর দুর্ঘটনার ২৭ দশমিক ৭০ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে আর ৫২ দশমিক ০২ শতাংশ ঘটেছে আঞ্চলিক মহাসড়কে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে