হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কথায় বলে, ‘ঠ্যালার নাম বাবাজি’। বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তীব্র তিরস্কারের মুখে পড়ে গণেশ চতুর্থী উপলক্ষে মদ বিক্রির উপরে ১০ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল পুণে প্রশাসন। ১০ দিনের পরিবর্তে দুই দিন মদ বিক্রি নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। ওই দুই দিন হল ১৪ ও ২৫ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী আর ২৫ সেপ্টেম্বর প্রতিমা নিরঞ্জন।

আসন্ন গণেশ চতুর্থী উ‍ৎসব উপলক্ষে ১৪ সেপ্টেম্বর থেকে টানা ১০ দিন মদ বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল পুণে প্রশাসন। ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হোটেল-রেস্তরাঁ ও পানশালার মালিকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি এম সি ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত শেঠনার বেঞ্চ সরকারি আইনজীবীকে প্রশ্নবানে জর্জরিত করেন। বিচারপতিরা প্রশ্ন তোলেন—কেন শুধুমাত্র পুণেতেই এই নিষেধাজ্ঞা জারি করা হল? পুণে হল সবচেয়ে “সভ্য ও শিক্ষিত শহর”। শুধুমাত্র পুণেকে  বেছে নেওয়ার যৌক্তিকতা কী? এটি পুণের বাসিন্দাদের জন্য অপমানজনক। আপনারা কি এটাই বোঝাতে চাইছেন যে, শুধু পুণের মানুষই মদ্যপানের পর খারাপ আচরণ করেন? রাজ্যের মধ্যে আপনারা একটিমাত্র জেলাকেই বেছে নিচ্ছেন।’

বিচারপতিরা  সরকারি আইনজীবীর কাছে জানতে চান, জেলাশাসকের জারি করা আদেশ প্রত্যাহার করা হবে নাকি আদালত ওই নির্দেশ খারিজ করে দেবে? বিচারপতিদের তোপের মুখে পড়ে আমতা-আমতা করতে থাকেন সরকারি আইনজীবীরা। প্রধান বিচারপতি বলেন, ‘আইনশৃঙ্খলা বজায় রাখা এবং বিশৃঙ্খলা এড়ানোর ক্ষেত্রে কর্তৃপক্ষের প্রয়োজনীয়তার বিষয়টি বুঝি। কিন্তু লাইসেন্সধারীদের ১০ দিনের জন্য তাদের ব্যবসা পরিচালনা থেকে বিরত রাখার মতো কোনো ঢালাও আদেশ জারি করা যেতে পারে না।’

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ