আহত দাদাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে গেল বালক, ভাইরাল ভিডিও  

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার দৌলতে সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। তার ফলে নানাবিধ ভিডিও-ও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তেমনই একয়াটি ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে।

রায়বরেলির এক মর্মান্তিক ঘটনার ভিডিও চোখে জল এনেছে সকলের। সেই সঙ্গে আবারও উত্তর প্রদেশের স্বাস্থ্যসেবা এবং জরুরি পরিষেবার কঙ্কালসার রূপটা বেরিয়ে পড়েছে প্রকাশ্যে। অ্যাম্বুলেন্স না থাকার কারণে দাদাকে ভ্যানে শুইয়ে হাসপাতালে নিয়ে গেল ১১ বছর বয়সী বালককে।  হৃদয়বিদারক এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। মুহূর্তে তা হয়েছে ভাইরাল।

ঘটনাটি সম্পর্কে বিস্তারিত

উঞ্চাহার এলাকার হাসানপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ১৩ বছর বয়সী একটি ছেলে দেয়াল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তার পরিবারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স  ডাকার জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হয়য়। কিন্তু কোনও লাভ হয়নি।

কোনও সাহায্য না পেয়ে বাধ্য হয়ে ১৩ বছরের দাদাকে ভ্যানে করে নিয়ে যায় ১১ বছর বয়সী ছোট ভাই। আহত বালককে ভ্যানে শুইয়ে তাকে হাতে টেনে নিয়ে যায় ছোট ভাই। গাড়িটি স্ক্র্যাপ-টানিং করার জন্য ব্যবহৃত হয়। তাঁদের বাবার জীবিকা নির্বাহের মাধ্যম ওই ভ্যানটি।  ভিডিওটিতে দেখা গিয়েছে গাড়িটি পিছন থেকে ঠেলে হাসপাতালে নিয়ে যাচ্ছেন একজন মহিলা। তিনি সম্ভবত ওই শিশুদের মা।

হৃদয় বিদারক এই মুহূর্তটি ভিডিও করেছিলেন কেউ। সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্ট করা হয়েছে @bstvlive হ্যান্ডেল থেকে। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়। এই ঘটনা নিঃসন্দেহে উত্তরপ্রদেশের স্বাস্থ্যসেবা পরিষেবার উদ্বেগজনক ফাঁকগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।

 

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

জনগণের ক্ষোভের পর কর্মকর্তারা পরিস্থিতির দিকে নজর দিয়েছেন। স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারের সুপারিনটেনডেন্ট ডাঃ মনোজ শুক্লা নিশ্চিত করেছেন যে আহত শিশুটিকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজ্যে স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নত করার বিষয়ে দীর্ঘ দাবি সত্ত্বেও, এই ধরণের ঘটনা ভয়াবহ বাস্তবতাকে প্রকাশ করে চলেছে।

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও