মহারাষ্ট্রে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে মৃত্যু ১২ জনের, জখম ২৭

শনিবার ভোরে মহারাষ্ট্রের রায়গড় জেলায় এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুণে থেকে মুম্বই যাওয়ার পথে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ১২ জনের। মর্মান্তিক দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ২৭ জন যাত্রী। শনিবার ভোরে মহারাষ্ট্রের রায়গড় জেলায় এই ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪০ জন যাত্রীকে নিয়ে প্রাইভেট বাসটি পুণে থেকে মুম্বইয়ের দিকে আসছিল। শনিবার ভোর ভোর সাড়ে ৪টে নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার শিংরোবা মন্দিরের কাছে পুরানো মুম্বাই-পুনে মহাসড়কের পাশে একটি খাদে পড়ে যায় বাসটি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি খোপালি থানা এলাকায় ঘটেছে। গানের একটি দলকে নিয়ে প্রাইভেট বাসটি যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনা নিয়ে এক সিনিয়র পুলিশ কর্তা বলেন, ‘বাসটি মুম্বইয়ের গোরেগাঁও (Mumbai’s Goregaon) থেকে ‘বাজি প্রভু বাদক গ্রুপ’- (‘Baji Prabhu Vaadak Group’) এর সদস্যদের নিয়ে যাচ্ছিল। তারা পুণে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় (Pimpri Chinchwad) এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে গোরেগাঁও ফিরছিল। শুক্রবার রাত ১টা নাগাদ বাসটি ছেড়েছিল পিম্পরি থেকে। তিনি জানান, দুর্ঘটনার ফলে ১২ জন নিহত এবং ২৭ জন জখম হয়েছেন। নিহত এবং আহতরা মুম্বইয়ের সিওন, গোরেগাঁও (Sion and Goregaon) এবং পালঘর জেলার ভিরারের বাসিন্দা। রায়গড়ের পুলিশ সুপার সোমনাথ ঘার্জে (Somnath Gharge) জানিয়েছেন, আহতদের খোপোলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫