যোগীরাজ্যে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত ১২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের যোগীরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় । জানা গিয়েছে উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে দ্রুতগামী ডাম্পারের  মুখোমুখি সংঘর্ষ  হয়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। তবে কতজন আহত হয়েছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ । তারা এসে শুরু করে উদ্ধারকার্য। তবে ততক্ষণে প্রাণ হারান ১২ জন। কি করে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উত্তরপ্রদেশে চলছে শৈত্যপ্রবাহ। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা। সেইকারণেই এই দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে। এদিন ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে শুরু করে। আর তাতেই এই ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটে।

উল্লেখ্য, এদিনের এই দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের তাৎক্ষণিক চিকিৎসাকে অগ্রাধিকার দিতে সহায়তা করবেন বলে আশ্বাস দেন। এছাড়াও নিহতদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত যোগীরাজ্যে এই দুর্ঘটনা প্রথম নয়। লাগাতার এই দুর্ঘটনার খবর সামনে আসছে। এরআগে গত ১০ ই জানুয়ারি উত্তর প্রদেশের মহাসড়কে  একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।  এই ঘটনায় ১ জন শিশু সহ আট জন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধে হয়ে প্রাণ হারান। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। 

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়