দেশে করোনার বেলাগাম তাণ্ডব, দৈনিক সংক্রমণ ১৭ হাজার ছাড়াল

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে ৩০ শতাংশ বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে করোনার চতুর্থ ঢেউ কী তবে আছড়ে পড়ল? কেননা, গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের বেলাগাম তাণ্ডব চলেছে। আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ(Coronavirus Update in India) ৩০ শতাংশের বেশি বেড়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। পাশাপাশি মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন আরও ১৩ জন। ভয় ধরাচ্ছে অ্যাকটিভ কেসের(Covid Active Case)সংখ্যাও। একদিনেই ৪ হাজারের বেশি অ্যাকটিভ কেস বেড়েছে। ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের(Union Health Department)পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায়(Daily Covid Bulletin) ৪ লক্ষ ১ হাজার ৬৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ১৭ হাজার ৩৩৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হলেন ৪ কোটি ৩৩ লাখ ৬২ হাজার ২৯৪ জন। একই সময়ে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। দেশে এ নিয়ে করোনার বলি হলেন ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জন।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি উদ্বেগ বাড়িয়ে চলেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ১৩ হাজার ২৯ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে জয়ী হলেন ৪ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৫৬ জন। একদিনে নতুন করে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৪ হাজার ২৯৪টি। যার ফলে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ২৮৪ জনে।’

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘কাজের বিনিময়ে শোয়ার প্রস্তাব’, নামী পরিচালকের কুকীর্তি ফাঁস ‘জেল ফেরৎ’ অভিনেত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

সস্তার উপাদানেই বাজিমাত! দুপুরের ভোজে বানান সুস্বাদু ডিমের পাতুরি

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা