গরু পাচার রুখতে গিয়ে পাচারকারীদের গুলিতে ঝাঁঝরা ১৯ বছরের পড়ুয়া, নৃশংস ঘটনা যোগীর খাসতালুকে

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরী: যোগী রাজ্য উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা। গরু পাচার রুখতে গিয়ে মৃত্যু হল ছাত্রের।  পাচারকারীদের গুলিতে নিহত হয়েছেন NEET এর প্রস্তুতি নেওয়া এক ছাত্র। পাচারকারীদের থামানোর চেষ্টা করার সময়ে চলে গুলি। তাতেই মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ১৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশের গোরক্ষপুরে ঘটনাটি ঘটেছে। ১৯ বছর বয়সী দীপক গুপ্ত নামে একজন ছাত্র যে NEET মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। সোমবার রাত সাড়ে বারোটার দিকে এই মর্মান্তিক ঘটনার ঘটে যখন একদল গরু পাচারকারী তিনটি পৃথক গাড়িতে করে একটি গ্রাম থেকে গবাদি পশু চুরি করতে আসে। গ্রামবাসীরা সতর্ক হলেও দীপক একাই পাচারকারীদের তাড়া করতে যান। সেই সময়ে অপরাধীরা দীপককে ধরে ফেলে এবং জোর করে তাদের ডিসিএম গাড়িতে তুলে এক ঘন্টা ধরে ঘরায়। তারপর পাচারকারীরা তাকে মুখ লক্ষ্য করে গুলি চালায় এবং তার মাথা পিষে দিয়ে দেহ তার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে ফেলে দেয় বলে অভিযোগ।

এই ঘটনার পরেই গ্রামবাসীরা ঘটনার প্রতিবাদ শুরু করে, যা পরে হিংসাত্মক রূপ নেয়। জানা গিয়েছে গ্রামবাসীরা পাচারকারীদের ডিসিএম গাড়িগুলির একটিকে ঘিরে ফেলে আগুন ধরিয়ে দেয়। অন্যরা পালিয়ে যায় বলে জানা খবর মিলেছে। গ্রামবাসীরা ধাওয়া করে একজন চোরাকারবারিকে ধরে ফেলে এবং তাকে মারধর করে। গরু পাচারকারীদের গুলিতে ছাত্রের মৃত্যুকে ঘিরে তৈরি সহিংসতার ফলে দুই পুলিশকর্তা, এসপি উত্তর জিতেন্দ্র শ্রীবাস্তব এবং পিপ্রাইচ থানার ইনচার্জ পুরুষোত্তমও আহত হন। তাঁরা ঘটনাকে সামাল দিতে উত্তেজত জনতাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। দীপকের নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় গ্রামবাসীদের ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে, গোরক্ষপুর-পিপ্রাইচ সড়ক অবরোধ করে এবং খুনের পিছনে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শোকাহত পরিবার এবং ক্ষুব্ধ গ্রামবাসীদের শান্ত করার জন্য প্রাদেশিক সশস্ত্র কনস্টেবল (PAC) সহ চারটি ভিন্ন স্টেশন থেকে পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের