ফের তিহার জেলে বন্দীদের মধ্যে সংঘর্ষ, জখম ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের সবথেকে বেশি নিরাপত্তাযুক্ত কারাগারের মধ্যে রয়েছে তিহাড় জেল। আর সেখানেই ঘটল ‘গ্যাং ওয়ার’। জেলের অন্দরেই চলল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ঘটনাটি ঘটে শুক্রবার তিহারের ৯ নম্বর জেলে। সেই সংঘর্ষ, হাতাহাতি এমন চরম পর্যায়ে পৌঁছল যে জেলের ভিতরেই জখম হল দুই বন্দী । তাদেরকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানা গিয়েছে, দুই বন্দী  তাদের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । ছুরিকাঘাতে দুই বন্দীই গুরুতর জখম হন। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটে তা এখন তিহারের তরফে কিছু জানান হয়নি। ইতিমধ্যেই জেলের মধ্যে হামলার ঘটনায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, তিহার জেলে বন্দীদের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রথম নয় । এরআগে চলতি বছর তিহারের তিন নম্বর কারাগারে বন্দীদের মধ্যে মারামারি হয় । আর তাতে কয়েকজন বন্দীর হাতে একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি খুন হয়।  এরপর অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।  এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের তিহার জেলে ঘটল বন্দীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। বারাবার এমন ঘটনায় জেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ