দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যপ্রদেশে ৪৮ ঘন্টার মধ্যে দল ছাড়লেন আরও ২ বিজেপি বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই বিজেপি ছাড়ার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। গত ২৪ ঘন্টায় বিজেপি ছেড়েছেন পদ্ম শিবিরের আরও দুই বিধায়ক। ওই দুই বিধায়ক হলেন শিবপুরী জেলার কোলারসের বীরেন্দ্র রঘুবংশী ও হোসাঙ্গাবাদের গিরিজাশঙ্কর শর্মা। দু’জনেই কংগ্রেস থেকে বিজেটিতে নাম লেখানো কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার মধ্যে বীরেন্দ্র রঘুবংশী কংগ্রেসে যোগ দিয়েছেন।  

চলতি বছরের শেষের দিকেই মধ্যপ্রদেশ বিধানসভার ভোট হওয়ার কথা। পাঁচ বছর আগে জনাদেশ নিয়ে সরকার গড়লেও কমলনাথের নেতৃত্বাধীন সেই সরকারের আয়ু বেশিদিন স্থায়ী হয়নি। গ্বালিয়রের মহারাজা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর ২২ অনুগামী কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখানোয় কংগ্রেস সরকারের পতন ঘটে। মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় ফেরেন শিবরাজ সিং চৌহান। যদিও গত কয়েকমাস ধরেই রাজ্যের বিজেপি সরকারের জনপ্রিয়তা হু-হু করে কমতে শুরু করেছে।

শিবরাজ সিং চৌহানের জনপ্রিয়তায় ভাঁটা লক্ষ্য করার পরেই একে একে দল ছাড়ছেন বিজেপি বিধায়ক-নেতারা। গত এপ্রিল থেকেই পদ্ম শিবির ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। শনিবার ভোপালে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ কোলারাসের বিধায়ক রঘুবংশী। আর হাত শিবিরে যোগ দিয়েই তিনি কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী ও তার অনুগামী নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অভিযোগ করেছেন, ‘সিন্ধিয়ার অনুগামী রাজ্য মন্ত্রিসভার সদস্যরা সাধারণ মানুষের উপরে অমানসিক নির্যাতন চালাচ্ছেন। দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন।’

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ