ভয়াবহ ঘটনা! কারারক্ষীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জেল থেকে পালাল ২ বিচারাধীন বন্দী, দেখুন ভিডিও

কারাগারের রান্নাঘরে খাবার তৈরির সময় ঘটনাটি ঘটেছে। রামু হেড-ওয়ার্ডারের টেবিল থেকে একটি হাতুড়ি তুলে কারারক্ষক ভিরাজুর উপর আকস্মিকভাবে আক্রমণ চালায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক কাণ্ড! কারারক্ষককে হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে উপ-জেল থেকে পালিয়ে গেল দুই বিচারাধীন বন্দী। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার চোধাভরম সাব জেলে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর)। যেখানে গতকাল দুই রিমান্ড বন্দী কারারক্ষক ভিরাজুকে হাতুড়ি দিয়ে আক্রমণ করে পালিয়ে যায়। বন্দীদের পরিচয় হল, বি. রামু, যিনি সম্পত্তিগত অপরাধ করার জন্যে গ্রেফতার হয়েছেন। অন্যজন হলেন পঞ্চায়েত সচিব নাক্কা রবি কুমার, যিনি পেনশনভোগীদের সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।

জানা গিয়েছে, কারাগারের রান্নাঘরে খাবার তৈরির সময় ঘটনাটি ঘটেছে। রামু হেড-ওয়ার্ডারের টেবিল থেকে একটি হাতুড়ি তুলে কারারক্ষক ভিরাজুর উপর আকস্মিকভাবে আক্রমণ চালায়। এই ঘটনার পুরো দৃশ্যটি কারাগারের CCTV ফুটেজে ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই বন্দী হাতুড়ি নিয়ে অফিসারের দিকে দৌড়ে আসছেন এবং তাঁকে বারবার আঘাত করে পাশের ঘরের দিকে ছুটে যাচ্ছেন। কিছুক্ষণ পরে, উভয় বন্দীকে প্রধান ফটক দিয়ে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। এই ঘটনায় রীতি মতো কারাগারে নিরাপত্তাভাবের প্রশ্ন উঠেছে। ঘটনা প্রসঙ্গে কর্মকর্তারা জানিয়েছেন যে, হামলার সময় বন্দী রামু ভিরাজুর পকেট থেকে প্রধান ফটকের চাবি ছিনিয়ে নিয়ে কারাগারের প্রধান দরজা খুলে জেল চত্বর থেকে বেরিয়ে আসে।

 

তবে রবি কুমার প্রথমে দাবি করেছিলেন যে তিনি রামুকে ধরার জন্য তাড়া করছিলেন, কিন্তু পরে তিনিও অদৃশ্য হয়ে যান। এরপর অন্যান্য কর্মীদের সতর্ক করার সময়, উভয় বন্দী পালিয়ে যায়। একটি প্রতিবেদন অনুসারে, আক্রমণে আহত হেড-ওয়ার্ডারের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তাঁকে দ্রুত চোদাভরমের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এই আশ্চর্যজনক পালানোর ঘটনা সাব-জেলের নিরাপত্তা ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছে! পাশাপাশি সীমিত তত্ত্বাবধানে বন্দীদের রান্নাঘরের কাছে চলাচল করার অনুমতি নিয়েও প্রশ্ন উঠেছে।জেল কর্মীদের দায়ের করা একটি প্রতিবেদনের ভিত্তিতে, চোদাভরম পুলিশ দুই পলাতক বন্দীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তল্লাশি শুরু হয়েছে। পলাতকদের খুঁজে বের করার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট