কর্ণাটক বিধানসভা নির্বাচন: সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২০.৯৯ শতাংশ

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২০.৯৯ শতাংশ। বুধবার কর্ণাটকের ২২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যে জয়ের ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করেছে কংগ্রেস। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে কংগ্রেস।

পাশাপাশি বিজেপি ভোটগ্রহণ প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। কর্ণাটকে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক প্রিয়ঙ্ক খাড়গে অভিযোগ করেছেন, ১৭৮ চামনুর গ্রামে প্রিসাইডিং অফিসার ভোটারদেরকে বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য প্ররোচিত করছে। সেই কারণে সেখানে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ রয়েছে। যদিও কর্ণাটকের মুখ্য নির্বাচনী কমিশনারের তরফে ইতিমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ভোটগ্রহণ আবার শুরু হয়েছে।

উল্লেখ্য বুধবার সকাল থেকেই কর্নাটকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে ভোট দিয়ে ফেলেছেন কর্ণাটকের একাধিক নামী মুখ৷ শিখরপুর বিধানসভাকেন্দ্রে ভোট দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা৷ এই কেন্দ্র থেকেই লড়ছেন তাঁর ছেলে বি ওয়াই বিজয়েন্দ্র৷ এদিন ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, তাঁর আশা, তাঁর ছেলে এই কেন্দ্র থেকে ৪০ হাজারেরও বেশি ভোটে জিতবে৷

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়