১৯ এপ্রিল থেকে ৭ দফায় ভোট দেশ জুড়ে, ফল ৪ জুন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে অষ্টাদশ লোকসভার ভোট হবে সাত দফায়। প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট হবে ৭ মে। চতুর্থ দফার ভোট হবে ১৩ মে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে এবং শেষ দফার ভোট হবে ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। শনিবার রাজধানীর বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেছেন  প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। 

লোকসভা ভোটের সঙ্গেই ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশ বিধানসভার জন্য ভোট নেওয়া হবে। তার মধ্যে ওড়িশায় বিধানসভার ভোট হবে চার দফায়। মে মাসের ২০, ২৩ ২৭ এবং ১ জুন ভোট নেওয়া হবে। উত্তর-পূর্বের দুই পাহাড়ি রাজ্য সিকিম ও অরুণাচল প্রদেশে ভোট হবে এক দফায়। ওই দুই রাজ্যে ভোট হবে ১৯ এপ্রিল। অন্ধ্রপ্রদেশ বিধানসভার ভোট  হবে এক দফায়। দক্ষিণের রাজ্যটিতে ভোট হবে ১৩ মে। লোকসভার চতুর্থ দফার সঙ্গে ওই রাজ্যে বিধানসভার ভোট হবে।  সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, গুজরাত সহ বিভিন্ন রাজ্যের ২৬ বিধানসভা আসনের উপনির্বাচন হবে।  

পাঁচ বছর আগে ২০১৯ সালে দেশজুড়ে সাত দফায় লোকসভার ভোট নেওয়া হয়েছিল। প্রথম দফার ভোট শুরু হয়েছিল ১১ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট হয়েছিল ১৮ এপ্রিল, তৃতীয় দফার ভোট হয়েছিল ২৩ এপ্রিল। চতুর্থ ও পঞ্চম দফার ভোট হয়েছিল ২৯ এপ্রিল ও ৬ মে। ষষ্ঠ দফার ভোট হয়েছিল ১২ মে এবং শেষ দফার ভোট হয়েছিল ১৯ মে। ভোট গণনা হয়েছিল ২৩ মে। তার আগেরবার অর্থা‍ৎ ২০১৪ সালে দেশে ৯ দফায় লোকসভার ভোট হয়েছিল।  

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম