সর্বনাশ! দেশে ২১ জনের শরীরে শনাক্ত কোভিডের JN.1 ভ্যারিয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রমশই দেশে থাবা চওড়া করছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট জেএন.১ (Variant JN.1 )। বুধবার দুপুর পর্যন্ত সারা দেশে ২১ জনের প্রাণঘাতী করোনাভাইরাসের নয়া প্রজাতি শনাক্ত হয়েছে। তার মধ্যে ১৯ জনই গোয়ার বাসিন্দা। বাকি দুজনের একজন কেরলের এবং অন্যজন মহারাষ্ট্রের বাসিন্দা। উল্লেখ্য, গত শনিবারই দেশে প্রথমবারের মতো কেরলের এক বাসিন্দার শরীরে জেএন.১ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল।

অন্যদিকে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১৪ জন। তার মধ্যে কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯২ জন আর প্রাণ হারিয়েছেন তিন জন। গত ২১ মে’র পরে এটাই দৈনিক সর্বোচ্চ সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, ‘দেশে করোনা অতিমারী থাবা বসানোর পরে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৫০ লক্ষ ৫ হাজার ৯৭৮ জন। আর মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ৩৩ হাজার ৩২১ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৩১১ জনে।’

দেশে শীতের মরসুম শুরু হতেই যেভাবে করোনার সংক্রমণ চোখ রাঙাতে শুরু করেছে তাতে উদ্বিগ্ন চিকি‍ৎসকরা। জ্বর কিংবা সর্দি-কাশিকে অবহেলা না করে চিকি‍ৎসক দেখানোর পরামর্শ দিয়েছেন তাঁরা। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাস্ক ব্যবহারের দিকেও জোর দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও করোনার নয়া প্রজাতিকে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন। অতিমারীর মোকাবিলায় রাজ্য সরকারগুলির সঙ্গে কেন্দ্র সমন্বয় রেখে চলেছে বলেও জানিয়েছেন তিনি।

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!