২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪১২, বাড়ছে নয়া ভ্যারিয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়দিনের উৎসবের দিনেও দেশে বেড়েছে করোনা। আর তাতেই বেড়ে চলেছে উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪১২ জন। পাশাপাশি মোট সক্রিয় কেসের সংখ্যা ৪,০৫৪ এ দাঁড়িয়েছে। শুধু তাই নয় কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, জেএন.1 সাব-ভ্যারিয়েন্টে ৬৩ জনের শরীরে মিলেছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, রাজধানীতে প্রতিদিন গড়ে তিন থেকে চারজন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। বর্তমানে  কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে বাড়ছে করোনা তা নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে  দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের।

প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই  হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, সামনেই যেহেতু বড়দিন ও বর্ষবরণের মতো অনুষ্ঠান রয়েছে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ভিড় জমে এমন স্থানগুলিতে স্বাস্থ্যগত বিষয়ে একাধিক পদক্ষেপ নিতে হবে। তবে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট জেএন.1 বাড়ায় আরও বাড়ছে উদ্বেগ।  বর্তমানে করোনা নিয়ে চিন্তায় গোটা দেশ।

প্রধানমন্ত্রীর জন্মদিনেই ঢুকবে ৩০০০ টাকা! অন্নপূর্ণা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য