সিদ্দারামাইয়ার মন্ত্রিসভায় শনিবার শপথ নিতে চলেছেন ২৪ মন্ত্রী

শুক্রবার রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাত করবেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার কর্ণাটক মন্ত্রিসভায় শপথ নিতে চলেছেন ২৪ জন মন্ত্রী। সূত্রের খবর, দিল্লিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের উপস্থিতিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে মন্ত্রীদের নামগুলি চূড়ান্ত করা হয়েছে। তার মাঝে শুক্রবার রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাত করবেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

উল্লেখ্য গত ২০ মে, সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী এবং কর্ণাটকের প্রদেশে কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। সেদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়ঙ্ক খাড়গে-সহ আটজন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তবে এখনও দফতর বন্টন করা হয়নি।

কর্ণাটকে কংগ্রেসের মন্ত্রিসভায় লিঙ্গায়েত, মুসলিম, তফশিলি জাতি-সহ বিভিন্ন সম্প্রদায় থেকে আটজনকে জায়গা দিয়েছে কংগ্রেস। কর্ণাটজকের ভোট রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী লিঙ্গায়েত সম্প্রদায়। এবারে বিধানসভা ভোটে কংগ্রেসের জয়ের পর লিঙ্গায়েত নেতাদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী পদের জন্য দাবি উঠেছিল। যদিও সেই দাবিকে মান্যতা দেয়নি কংগ্রেস হাইকমযান্ড। ফলে মন্ত্রিসভায় লিঙ্গায়েত বিধায়কদের গুরুত্বপূর্ণ দফতর না দিলে দলের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে। উল্লেখ্য গত শনিবার সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি এবং কর্ণাটকের রাজ্য স্তরের কংগ্রেস নেতারা। শপথ অনুষ্ঠানকে বিরোধী ঐক্যের মঞ্চ হিসাবে কাজে লাগাতে চেয়েছিল কংগ্রেস। সেই উদ্দেশ্যে দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির প্রধান নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির