কর্পোরেট সংস্থার কাজ ছেড়ে ইউপিএসসির প্রথম কুড়িতে ওয়ার্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি : মোটা টাকার কর্পোরেট সংস্থার কাজ ছেড়ে দিয়েছিলেন আইএএস অফিসার হওয়ার জন্য। শেষ পর্যন্ত তাঁর স্বপ্ন সফল হল। আইএএস পরীক্ষায় প্রথম কুড়ি জনের মধ্যে জায়গা করে নিলেন নয়ডার বাসিন্দা ওয়ার্ধা খান। ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যাওয়ার ইচ্ছা ২৪ বছরের এই মেধাবী ছাত্রীর।

গত মঙ্গলবার ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলে দেখা গিয়েছে নয়ডার বাসিন্দা ওয়ার্ধা খান অষ্টাদশ স্থান অধিকার করেছে। ইউপিএসসি পরীক্ষায় সফল হওয়ার পর পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্ধা খান জানান, ‘যখন থেকে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলাম, তখন থেকেই সংকল্প ছিল আইএএস পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে। কিন্তু একেবারে প্রথম কুড়ির মধ্যে চলে আসব, সেই কথা ভাবতে পারিনি। নিজেকে প্রথম কুড়ির মধ্যে দেখে এখন আমার মনে হচ্ছে, আমি স্বপ্ন দেখছি নাতো? অনেকদিন থেকে এটা আমার স্বপ্ন ছিল। সেটা পূরণ হল। আমার এই সাফল্যে পরিবারের সকলেই খুব খুশি হয়েছেন।‘ একইসঙ্গে তিনি জানান, ‘৮ মাস আগে একটি কর্পোরেট সংস্থায় আমি কাজ করতাম। কিন্তু এই কাজে আমি সন্তুষ্ট ছিলাম না। আসলে আমি দেশের জন্য ও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চেয়েছিলাম। সেইকারণে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলাম আমি।‘

একইসঙ্গে ওয়ার্ধা জানান, ‘প্রথম প্রেফারেন্স হিসাবে আমি ইন্ডিয়ান ফরেন্স সার্ভিসকেই বাছব। বিশ্বের দরবারে ভারতকে তুলে ধরাই আমার লক্ষ্য।‘ উল্লেখ্য, নয়ডার সেক্টর ৮২-এ বিবেক বিহারের বাসিন্দা ওয়ার্ধা খান দিল্লি বিশ্ববিদ্যালয়ের খালসা কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক। বাণিজ্য বিভাগে স্নাতক হওয়া সত্বেও জিওপলিটিক্স বিশেষ করে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে আগ্রহ রাখতেন তিনি। ৯ বছর আগে ওয়ার্ধার বাবার মৃত্যু হয়। তারপর থেকে মায়ের সঙ্গেই থাকেন এই মেধাবী ছাত্রী।

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা