সংসদ ভবন উদ্বোধনে যোগ দিচ্ছে ২৫ দল, মোদির পাশে দেবেগৌড়া

আগামী রবিবার সংসদের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী রবিবার সংসদের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর উদ্বোধনের আগেই নয়া সংসদ ভবন নিয়ে আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে দেশের রাজনৈতিক দলগুলি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ দেশের প্রথম সারির ২০ দল অনুষ্ঠান বয়কটের কথা জানিয়ে দিয়েছে। আর বিজেপির সহযোগী এবং এনডিএ’র বাইরে থাকা মোট ২৫টি দল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানিয়েছে। তবে সবাইকে চমকে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। বৃহস্পতিবার বিরোধী জোট ছেড়ে বিজেপি জোটে সামিল হয়েছেন তিনি। স্পষ্টই জানিয়ে দিয়েছেন, সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ও তাঁর দলের সাংসদরা।

শুধু দেবেগৌড়াই নয়, এদিন বসপা নেত্রী মায়াবতী এবং তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুও রবিবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। বুধবারই সংসদ ভবন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। ফলে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেই আগামী লোকসভা ভোটে এনডিএ ও বিরোধী শিবিরে কোন-কোন দল থাকছে তার স্পষ্ট আভাস মিলতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

তবে মায়াবতী কিংবা চন্দ্রবাবু নাইডু-দেবেগৌড়াদের পাশে পেলেও খুব একটা স্বস্তিতে থাকতে পারছেন না বিজেপি শীর্ষ নেতৃত্ব। কেননা, জাতীয় রাজনীতি তো বটেই রাজ্য রাজনীতিতেও তিন দলের হাল যথেষ্ট শোচনীয়। আর যে দলগুলি পাশে দাঁড়িয়েছে তার মধ্যে বিজেডি আর ওয়াইএসআর বাদে বাকি কারও একক ক্ষমতায় কোনও রাজ্য দখলের ক্ষমতা নেই। যে ২৫  দল সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছে তার মধ্যে উত্তর-পূর্ব ভারতের ৯ দল, তামিলনাডুর চার দল রয়েছে।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর