উত্তরপ্রদেশে সাত সকালেই এনকাউন্টার! পঞ্জাব পুলিশের গুলিতে ঝাঁঝরা ৩ খলিস্তানি জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি: উওরপ্রদেশে ফের এনকাউন্টার। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পঞ্জাব পুলিশের গুলিতে নিহত হয় তিন জঙ্গি। পুলিশের খাতায় অপরাধের তালিকায় আগে থেকেই এই তিন জনের নাম ছিল বলে জানা গিয়েছে। মৃতদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র  উদ্ধার করে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে পঞ্জাব ও উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে পিলভিটে ওই জঙ্গিদের সন্ধানে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, তাদের দেখে তিন অভিযুক্ত গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই প্রাণ হারান তিন জন। নিহতরা হল গুরবিন্দর সিংহ, বীরেন্দ্র সিংহ এবং যশনপ্রীত সিংহ। তাদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। নিষিদ্ধ গোষ্ঠী খলিস্তান কম্যান্ডো ফোর্সের সদস্য তারা। তিন জনই পঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল-সহ একাধিক পিস্তল উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার গুরদাসপুরে একটি পরিত্যক্ত পুলিশ ফাঁড়িতে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। কারও আঘাত না লাগলেও ক্ষতিগ্রস্ত হয় পুলিশ ফাঁড়ি। নিষিদ্ধ খলিস্তানি গোষ্ঠী ওই হামলার দায়স্বীকার করে সমাজমাধ্যমে। তারা জানিয়েছিল, উত্তরপ্রদেশ এবং বিহারের পুলিশকর্মীরা শিখদের বিরুদ্ধে যে সমস্ত অবমাননাকর মন্তব্য করে থাকেন, তার প্রতিবাদে পুলিশ ফাঁড়িতে এই গ্রেনেড হামলা ঘটানো হল।ওই ঘটনাতেই খলিস্তানি জঙ্গিদের খুঁজছিল পুলিশ। সোমবার ওই অভিযুক্তদেরকেই এনকাউন্টার করে পুলিশ।

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

মাস্টারদা সূর্য সেনের সবচেয়ে প্রিয় জায়গাটি ঠিক কোথায় ছিল জানেন?

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

‘আজান দিতে বাধা নেই’, মসজিদ থেকে মাইক খোলা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর