যাত্রীবাহী বাসকে ধাক্কা মারল ট্রাক, মৃত্যু ৩ পুণ্যার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশার ভয়াবহ দুর্ঘটনা । একটি পুণ্যার্থীবাহী বাসকে পিছনে ধাক্কা মারল ট্রাক। আর তাতে প্রাণ হারালেন তিন জন পুণ্যার্থী। আহত হয়েছেন ১৪ জন যাত্রী। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।  শনিবার এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়।

এদিন সকালে বেতানাটি থানার অন্তর্গত বুদিখমারী চত্বরের কাছে ১৮ নম্বর জাতীয় সড়কে একটি বাসকে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক ।সেইসময় প্রায় ২০ জন তীর্থযাত্রী ওই বাসের মধ্যে ছিলেন। এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে প্রাণ হারান তিন জন পুণ্যার্থী। দুর্ঘটনার খবর পেয়ে বেতানাটি থানার পুলিশ সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদেরকে বারিপদার পণ্ডিত রঘুনাথ মুর্মু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটি হায়দরাবাদ থেকে গয়ার দিকে যাচ্ছিল। নিহতদের মধ্যে রয়েছেন বাসচালক উদয় সিং । তিনি হায়দরাবাদের চারমিনার এলাকার বাসিন্দা। তবে এখন পর্যন্ত যাত্রীদের পরিচয় জানা যায়নি। পুলিশ নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। জেলার অতিরিক্ত মেডিকেল অফিসার বিজয় কুমার দাস জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি । কী করে এই দুর্ঘটনা ঘটল তা জানতে পুলিশ ১৮ নম্বর জাতীয় সড়কে সিসিটিভি খতিয়ে দেখা শুরু করেছে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের