আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা যাওয়ার পথে নিখোঁজ গুজরাতের একই পরিবারের তিন তরুণ-তরুণী। মেহসানা জেলার এই তিন বাসিন্দার পরিবারের অভিযোগ, তাদের অপহরণ করা হয়েছে এবং মুক্তির জন্য ১ কোটি টাকা দাবি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। নিখোঁজ তিনজনের অবস্থান ও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার প্রশাসনের সাহায্য চেয়েছে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন ৩০ বছরের মমতা চাভদা, তাঁর তুতো ভাই রুতভিক জানসারি এবং ২৭ বছরের তুতো বোন ময়ূরী সোলাঙ্কি। পরিবারের দাবি, মমতার স্বামী গত ৩ বছর ধরে স্টুডেন্ট ভিসায় আমেরিকায় রয়েছেন। কিন্তু মমতা নিজে একাধিক বার ভিসার আবেদন করেও অনুমতি পাননি। পরিবারের সঙ্গে থাকার জন্য শেষ পর্যন্ত তাঁরা বেআইনি পথে আমেরিকায় পাঠানোর জন্য দালালদের সঙ্গে যোগাযোগ করেন বলে অভিযোগ। পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার নামে অল্পেশ পাঞ্চাল নামে স্থানীয় এক ব্যক্তির ভূমিকা ছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, তিনি ভাদোদরার এজেন্ট ভার্গব প্যাটেলের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন। ওই এজেন্ট জনপ্রতি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে তিনজনকে আমেরিকায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে পরিবারের দাবি। গোটা প্রক্রিয়ার জন্য অগ্রিম প্রায় ৭০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

গত ২০ সেপ্টেম্বর তাঁদের যাত্রা শুরু হয়। গোজারিয়া থেকে প্রথমে তিনজনকে রাজস্থানের জয়পুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ইতিহাদ এয়ারওয়েজের বিমানে তাঁরা আবুধাবি যান। পরে তাঁদের পাঠানো হয় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়। সেখানে এক মাসের ই-ভিসা নিয়ে সোয়াজিল্যান্ড স্ট্রিটের জিএসএফ ক্যাম্প নামে একটি জায়গায় তাঁরা ছিলেন বলে পরিবারের দাবি। এরপর ২২ সেপ্টেম্বর মমতা পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি জানান, তিনজন নিরাপদে কানাডায় পৌঁছে গিয়েছেন। কিন্তু সেই কথোপকথনের পর থেকেই তাঁদের তিনটি ফোন বন্ধ হয়ে যায়। এরপর আর কারও সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। এর তিন দিন পর পরিবারের কাছে আসে আরও উদ্বেগজনক ফোন। খান নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি ফোন করে দাবি করেন, তিন তরুণ তরুণী তাঁর কবজায় রয়েছেন। তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে ১ কোটি টাকা দাবি করা হয় বলে পরিবারের অভিযোগ। ইতিমধ্যেই দালালদের পিছনে বিপুল টাকা খরচ হওয়ায় আর্থিক সমস্যায় পড়েছে পরিবার। মমতার বাবা সন্তানদের উদ্ধারে সরকারের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন