পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রিতিনিধি: মহারাষ্ট্রের থানেতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল শিবসেনা (UBT)-র স্থানীয় নেতা প্রদীপ পুরনেকরের। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত প্রায় ৯ টা নাগাদ কাপুরবাওড়ি থানা এলাকার অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে। হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত প্রায় ৯ টা নাগাদ কাপুরবাওড়ি থানা এলাকার একটি জায়গায় পুরনেকরের উপর হামলা চালানো হয়। অভিযোগ, হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে পর পর দু’টি গুলি চালায়। শুধু গুলি নয়, তাঁকে মারধরও করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পুরনেকর। দ্রুত তাঁকে ঘোড়বন্দর রোডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। 

আরও পড়ুন: আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

পুরনেকর উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (UBT)-র থানের বিভাগীয় প্রধান ছিলেন। তাঁর উপর হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হামলার জায়গাটি ঘিরে ফেলে ফরেন্সিক পরীক্ষা চালানো হয়েছে। তদন্তকারীরা আশপাশের রাস্তা ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। হামলাকারীরা কারা এবং ঘটনার পর কোন পথে পালিয়েছে, তা জানার চেষ্টা চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকাবন্দি করা হয়েছে। পাশাপাশি হামলার পিছনে কী কারণ রয়েছে, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাজনৈতিক বিরোধের জেরে হামলা, নাকি ব্যক্তিগত শত্রুতার কারণে এই ঘটনা এখনও নিশ্চিত নয়।

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী