লোভ দেখিয়ে আট বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, আটক তিন নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন সংবাদমাধ্যমের পাতায় চোখ রাখলেই নজরে আসে একটা না একটা ধর্ষণের ঘটনা। মহিলাদের উপর নির্যাতনের ঘটনা দিনে দিনে সমাজের কাছে মারণ ব্যাধির মতো হয়ে উঠছে। এবার আট বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে তিন নাবালককে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সোমবার পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলায় আট বছর বয়সী এক মেয়েকে লোভ দেখিয়ে তার বাড়ির কাছে একটি গোডাউনে তুলে নিয়ে যায় তিন নাবালক। সেখানে গিয়েই করা হয় কুকর্ম। অভিযুক্ত তিনজনের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। ঘটনার পর অভিযুক্তদের আটক করা হয়েছে। পুলিশের কাছে করা অভিযোগে নাবালিকা জানিয়েছেন, ১২ এবং ১৩ মার্চ দিনের বেলায় একজন ১২ বছর বয়সী এবং বাকি দুজন ১৩ বছর বয়সী বালক মিলে তাকে ওখলা ফেজ-২-এর একটি গোডাউনে নিয়ে যায়। নাবালিকা তদন্তকারীদের আরও জানিয়েছে যে অভিযুক্তরা রাস্তায় তার কাছে আসে, তাকে প্রলুব্ধ করে একটি গোডাউনে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তার অন্তর্বাস খুলে ফেলে এবং পালাক্রমে তাকে ধর্ষণ করে। ১৪ মার্চ ওখলা শিল্প এলাকা থানায় এক নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগে একটি পিসিআর কল পাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। 

আরও পড়ুন: ধূমপায়ী বাবার কারণেই সন্তানদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে, গবেষণায় উঠে এল নয়া তথ্য

খবর পাওয়ার পরেই একটি পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। শুরু করে তদন্ত। মামলাটি সংবেদনশীল হওয়ার বিষয়টির কথা বিবেচনা করে, একজন মহিলা অফিসারকে তদন্তের সঙ্গে যুক্ত করা হয়েছিল। পরে নির্যাতিতাকে দিল্লির এইমস-এ নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করেন।

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের