ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

ভেন্টিলেটর বিস্ফোরণে হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে আগুন, অগ্নিদগ্ধে মৃত্যু তিন নবজাতকের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোররাতে মহারাষ্ট্রের অমরাবতী জেলার মহিলা সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভেন্টিলেটর বিস্ফোরণে হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে আগুন, অগ্নিদগ্ধে মৃত্যু তিন নবজাতকের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ঘটনার পর চিকিৎসাধীন কয়েক ডজন শিশুকে জরুরি বিভাগে সরিয়ে নেওয়া হয়।

জানা গিয়েছে, সোমবার (২৪ অগস্ট) ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) আচমকাই ভেন্টিলেটর ফেটে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে কর্তব্যরত ডাক্তার, নার্স এবং হাসপাতালের কর্মীরা উদ্ধার ও ত্রাণকার্য শুরু করেন। তখন হাসপাতালে ওই ইউনিটে প্রায় ৩৯ জন নবজাতক ভর্তি ছিল। শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের আওয়াজ ও ধোঁয়া ছড়িয়ে পড়া মাত্রই কর্তব্যরত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা ছুটোছুটি শুরু করে দেন এবং শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেন। অনেককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও তিনজন সদ্যোজাতককে বাঁচানো সম্ভব হয়নি, আগুনে শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। জানা গিয়েছে, এই অগিকাণ্ডের ঘটনায় আরও ছয়জন শিশু আহত হয়েছে। হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের সাহসী প্রচেষ্টা বাকি শিশুদের প্রাণ বাঁচে।

চিকিৎসার জন্য তাঁদের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা! উদ্ধারকারী দল ও হাসপাতালের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে। এই মর্মান্তিক ঘটনায় সরকারি হাসপাতালে নবজাতকদের নিরাপত্তা এবং হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা আবারও প্রশ্নের মুখে!

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের