মধ্যপ্রদেশে বিধানসভা ভোটে লড়বেন তিন কেন্দ্রীয় মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দ্বিতীয় দফায় ৩৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সবচেয়ে লক্ষ্যণীয় হল, মধ্যপ্রদেশে ক্ষমতা দখলে রাখতে তিন কেন্দ্রীয় মন্ত্রীকে বিধানসভা ভোটের ময়দানে নামিয়ে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। ওই তিন মন্ত্রী হলেন নরেন্দ্র সিং তোমর, ফগ্গন সিং কুলস্তে ও প্রহ্লাদ সিং পটেল। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর লড়বেন ডিমানি বিধানসভা কেন্দ্রে।  প্রহ্লাদ সিং পটেলকে দাঁড় করানো হচ্ছে নরসিংহপুর আসনে। আর ফগ্গন সিং কুলস্তে লড়বেন নিবাস আসনে। 

চলতি বছরের নভেম্বর মাসেই মধ্যপ্রদেশ বিধানসভা ভোট হওয়ার কথা। গত বিধানসভা ভোটে দীর্ঘ ১৫ বছর বাদে সাধারণ মানুষের ভোটে জিতে সরকার গঠন করেছিল কংগ্রেস। কিন্তু গ্বালিয়ের মহারাজ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার গদ্দারির ফলে কমল নাথের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। দেড় বছরের মধ্যেই ক্ষমতায় ফেরে বিজেপি। মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন হন শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের আমজনতা ভালভাবে মেনে নেয়নি ওই সরকার বদলের প্রক্রিয়া। তাছাড়া গত সাড়ে তিন বছরে শিবরাজ সিং চৌহানের কাজকর্মেও প্রচণ্ড অসন্তুষ্ট। ইতিমধ্যেই বিভিন্ন জনমত সমীক্ষায় উঠে এসেছে, আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে পদ্ম শিবিরের তুলনায় সামান্য এগিয়ে হাত শিবির।

আগামী লোকসভার ভোটের আগে মধ্যপ্রদেশের মতো গোবলয়ের রাজ্যে ক্ষমতা ধরে রাখাটা বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জেরল। সূত্রের খবর, আসন্ন বিধানসভা ভোটে শিবরাজ সিং চৌহানকে প্রার্থী না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বিকল্প মুখ হিসেবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে সামনে রেখে ভোটে লড়ার কৌশল নিয়েছেন জেপি নাড্ডা-অমিত শাহরা। সোমবার রাতে দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তোমরের নাম থাকায় ওই জল্পনা আরও জোরদার হয়েছে।

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল