৩৭ বছর বাদে ভয়ঙ্কর বন্যা পঞ্জাবে, ভাসছে ২৩ জেলা, মৃত বেড়ে ৩০

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই পঞ্জাবের বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। ৩৭ বছর বাদে এত ভয়াবহ বন্যার সাক্ষী থাকল রাজ্যবাসী। রাজ্যের ২৩ জেলার সিংহভাগ জায়গাই জলের তলায়। ডুবে গিয়েছে রাস্তাঘাট, সেতু। বন্যার জল ভাসিয়ে নিয়ে গিয়েছে কয়েক হাজার বাড়িঘর। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধে পর্যন্ত ভয়াবহ বন্যায় কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে ভাগবন্ত মানের সরকার।

গত কয়েক দিন ধরেই পঞ্জাব জুড়ে ব্যাপক বৃষ্টি হয়ে চলেছে। পাশাপাশি দুই পড়শি রাজ্য হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরে বিরামহীন বৃষ্টির জল পাহাড়ি ঢাল বেয়ে নেমে ভাসিয়ে দিচ্ছে গ্রামের পর গ্রাম। সাতলেজ বিপাশা ও রভি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। ফলে ওই তিন নদীর জলও লোকালয়ে ঢুকে পড়েছে। সবচেয়ে খারাপ আবস্থা গুরুদাসপুর, পাঠানকোট ফাজিলকা, কাপটুরথালা, তরণতারণ, ফিরোজপুর হোশিয়ারপুর ও অমৃতসরের। ওই সব জেলার একাধিক এলাকা জলমগ্ন। অনেকেরই বাড়িতে ঢুকে পড়েছে জল। ফলে ভিটেমাটি ছেড়ে সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। ভেসে গিয়েছে ক্ষেতের ফসল।

পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই রাজ্যের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৭ সেপ্টেম্বর বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ভাগবন্ত মান সরকার। বুধবার (৩ সেপ্টেম্বর) দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার নেতৃত্বে পঞ্জাবের একাধিক মন্ত্রী তরণতারণের বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। দুর্গতদের সঙ্গে কথা বলে সরকারি ত্রাণ নিয়ে কোনও অভিযোগ রয়েছে কিনা, তা জানতে চান। আগামিকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসার কথা রয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট