ঘন কুয়াশায় উত্তর ভারতে ব্যাহত ৩০ ট্রেন-বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ভারতে চলছে শৈত্য প্রবাহ। আর তারসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। তাতেই ব্যাহত হয়েছে ট্রেন এবং বিমান পরিষেবা। এরফলে নানান অসুবিধার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবার ঘন কুয়াশার কারণে দিল্লিতে প্রায় ৩০টি ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে ঘন কুয়াশার কারণে ব্যাহত হয়েছে ৩০টি বিমান চলাচল এবং বাতিল হয়েছে ১৭টি বিমান।  এরফলে হাজার হাজার যাত্রী বিমানবন্দর এবং রেল স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা  করতে দেখা গিয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার সকালে পালাম এবং সফদরজং বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছিল।  এদিন ঘন কুয়াশার কবলে পড়ে  পাঞ্জাব থেকে উত্তর-পূর্ব ভারতে হরিয়ানা, উত্তর মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিহার। বিমানবন্দরের দেওয়া তথ্য অনুসারে মঙ্গলবার দৃশ্যমানতা ছিল  বারাণসীতে ০০ মিটার, আগ্রাতে  ০০ মিটার, গোয়ালিয়রে  ০০ মিটার, জম্মুতে ০০ মিটার, পাঠানকোটে  ০০ মিটার, চণ্ডীগড়ে  ০০ মিটার,গয়ায়  ২০ মিটার,  প্রয়াগরাজে ৫০ মিটার, তেজপুরে ৫০ মিটার, আগরতলায়  ১০০ মিটার, বিজয়ওয়াড়ায়  ১০০ মিটার এবং  বাগডোগরা ১০০ মিটার।

দীর্ঘ সময় বিমান ব্যাহত এবং  বাতিলের কারণে যাত্রীরা বিমানবন্দরে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। এক যাত্রী জানিয়েছেন, ‘আমার ফ্লাইট সকাল ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন সকাল সাড়ে ১০টায় ছাড়বে বলে জানা গিয়েছে।‘প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবার পাঁচটি বিমানের গতিপথ পরিবর্তন এবং ১০০টিরও বেশি বিমান বাতিল হয়েছিল। ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে রানী কমলাপতি-হযরত নিজামুদ্দিন বন্দে ভারত এবং হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেস সহ প্রায় ৩০টি ট্রেন দেরিতে চলে। আর সেইকারণেই বেশ কয়েকজন যাত্রী নয়াদিল্লি রেলস্টেশনে আটকে পড়েন। মঙ্গলবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর মঙ্গলবার এবং বুধবার দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের