বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা :  চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। এই ভোটে মহিলা ভোটকেই নিশানা করেছে নীতীশ সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, বিহারে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে তাঁকে বিহারের বাসিন্দা হতে হবে। যাঁরা বিহারের আসল বাসিন্দা তাঁদের জন্য বিশেষ উদ্যোগ নীতীশের।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন, বিহারের প্রশাসনিক ক্ষেত্রে মহিলাদের আরও যুক্ত করার কাজ করা হচ্ছে। আরো বেশি করে যাতে মহিলারা রাজ্যের প্রশাসনিক কাজে যুক্ত হতে পারেন। নিজেদের ভূমিকা রাখতে পারেন, সেদিকে খেয়াল রাখতেই ৩৫ শতাংশ আসন রাখা হচ্ছে।

নীতীশ বলেন, “মহিলা চাকরিপ্রার্থী, যাঁরা বিহারের আসল বাসিন্দা, তাঁদের জন্য রাজ্য সরকারের সমস্ত ধরনের পদে বিশেষ ৩৫ শতাংশ সংরক্ষণ থাকবে।” পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নীতীশ জানান, বিহারের প্রশাসনিক ব্যবস্থায় আরও বেশি মহিলাকে অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ করতে চলেছে বিহার সরকার।

জানা গিয়েছে, মহিলাদের বিষয়ে সংরক্ষণের ঘোষণার আগে পটনায় মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন নীতীশ কুমার। সেখানেই মহিলাদের সংরক্ষণের বিষয়ে সিলমোহড় দেওয়া হয়। মহিলাদের সংরক্ষণের পাশাপাশি যুব সমাজের ওপর জোর দিতে চাইছে সরকার। বিহারে যুবসমাজের জন্য নতুন নতুন কর্মসংস্থান তৈরির চিন্তা ভাবনা চলছে। সেই চাকরি দেওয়ার জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। বিহারের উন্নতিকল্পে তৈরি হবে বিহার যুব কমিশন।

দুই সপ্তাহ আগে বিধবা ও বয়স্কদের পেনশন বাড়িয়েছে বিহার সরকার। আগে ৪০০ টাকা পেতেন সকলে। এখন থেকে ১১০০ টাকা করে পাবেন বলে ঘোষণা করা হয়েছে। একধাক্কায় ৭০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। চলতি মাস থেকেই সেই টাকা পাওয়ার কথা।

২০১৬ সালে চোলাই মদ বিক্রির ক্ষেত্রে কঠোর ভূমিকা নিয়েছিলেন নীতীশ কুমার। রাজ্যে মদ নিষিদ্ধ করেছিলেন। এরপরেই মহিলারা নীতীশকে ভোট দিয়েছিলেন ঝুলি ভরে। এবার বিধানসভা নির্বাচনের আগে সেই একই পথে হাঁটলেন তিনি। এবার মহিলাদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা দিতে ৩৫ শতাংশ আসন সংরক্ষিত করলেন। নির্বাচনের আগে এটা নীতীশের বড় চাল বলেই মনে করা হচ্ছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, শুক্রে কলকাতাসহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে