মর্মান্তিক! রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত অন্তত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা উত্তর প্রদেশে। মঙ্গলবার উত্তর প্রদেশের মির্জাপুরে রেললাইন পার হওয়ার সময় সামনে থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা অন্য একটি ট্রেন থেকে নামার পর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

রেল কর্মকর্তাদের মতে, চুনার জংশনে প্ল্যাটফর্মের বিপরীত দিকে ট্রেন থেকে নেমে দুর্ঘটনার শিকার হন তারা। রেললাইন পার হওয়ার চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা আর একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। আধিকারিকরা জানিয়েছেন,  হতাহতদের প্ল্যাটফর্মের পাশ দিয়ে নেমে যাওয়ার নিয়ম রয়েছে। কিন্তু তাঁরা রেললাইন পার হওয়ার সিদ্ধান্ত নেন। এর ফলেই দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে তখনই আরও একটি ট্রেন আসছিল।

হতাহতরা গঙ্গায় পবিত্র স্নানের জন্য চোপান থেকে বারাণসী যাচ্ছিলেন। চুনার রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটে। অন্য একটি প্যাসেঞ্জার ট্রেনে করে তাঁরা চুনারে এসেছিলেন। জানা গিয়েছে যে ১৩৩০৯ নম্বর (চোপাণ-প্রয়াগরাজ এক্সপ্রেস) চুনার স্টেশনের প্ল্যাটফর্ম ৪-এ পৌঁছালে বেশ কয়েকজন যাত্রী ভুল দিক থেকে নেমে মূল লাইনে প্রবেশ করেন। কিন্তু তারা ট্রেনের যেদিকে প্ল্যাটফর্ম সেদিকে না নেমে উল্টো দিকে নামেন।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্টেশনে ফুট ওভারব্রিজ (Foot Over Bridge) থাকা সত্ত্বেও যাত্রীরা শর্টকাট হিসেবে লাইন পার হচ্ছিলেন। তড়িঘড়ি নেমে লাইন পারাপার করতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা। সেই সময় অপর দিক থেকে আসা ১২৩১১ নম্বর ট্রেন (নেতাজি এক্সপ্রেস) বেশ কয়েকজন যাত্রীর উপর দিয়ে চলে যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আধিকারিকদের দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, সদ্য ছত্তিশগঢ়ে প্যাসেঞ্জার ট্রেনের বগি উঠে গিয়েছিল একটি একই লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির উপর। এই দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছিলেন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল