Delhi Rain: বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, মৃত ৫, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারী বৃষ্টি নামতেই জলমগ্ন রাজধানী দিল্লি। এমন পরিস্থিতিতে ঘটল বিপত্তি।  জলমগ্ন নর্দমায় পা পিছলে জলে ভেসে গিয়ে মৃত্যু হল মা এবং তিন বছরের শিশুপুত্রের।  এছাড়াও গুরুগ্রামে প্রবল বৃষ্টির জেরে হাইটেনশন তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন জনের।

মুষলধারে বৃষ্টির কারণে দিল্লিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন পাঁচ জন।  এই পরিস্থিতির মধ্যে  বিভিন্ন জায়গায় বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে।  ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাতের জন্য  ১০টি  ইন্ডিগোর বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিগোর তরফে  সর্বশেষ জানান হয়েছে, বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে বিমান চলাচল। অন্যদিকে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সমস্ত স্কুল – কলেজ বন্ধের ঘোষণা করেছেন।

আবহাওয়া দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দিল্লিতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার গোটা দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা।  আগামী সোমবার অবধি দিল্লিতে এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে বুধবার থেকে মুষলধারে বৃষ্টির কারণে দিল্লি-এনসিআরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন। তাই দিল্লির ট্র্যাফিক পুলিশ ওই সকল রাস্তা এড়িয়ে যাওয়ার জন্য আমজনতাকে পরামর্শ দিয়েছে। একথায় বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা দিল্লি বাসিন্দাদের।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়