মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৫ শ্রমিক, আহত ২০

মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। গুরুতর আহত আরও ২০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। গুরুতর আহত আরও ২০ জন। ঘটনাটি ঘটেছে, সোমবার (২২ জুন) সকাল ১০ টা নাগাদ মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায়। প্রতিবেদন অনুসারে, নিহত সকলেই শ্রমিক ছিলেন। তাঁরা একটি পিক-আপ ভ্যানে করে নিজেদের বাড়ি ফিরছিলেন। তখনই একটি দ্রুতগতিতে আসা ট্রাক তাঁদের বহনকারী পিকআপ ভ্যানে ধাক্কা মারে।

জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তামরি গ্রামের কাছে ছিন্দওয়ারা-বেতুল জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। যার ফলে ঘটনাস্থলেই মারা গিয়েছেন ৫ জন শ্রমিক। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা প্রসঙ্গে লাওয়াঘোগরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব খান জানিয়েছেন, মৃতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রামেশ্বর চৌবে এবং তাঁর দলবল। এদিকে সিভিল সার্জন সুশীল দুবে জানিয়েছেন, ‘আমরা অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পেয়েছি। এখনও পর্যন্ত ২০ জন আহত রোগীকে আমাদের কাছে আনা হয়েছে, তাঁদের যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে এদের মধ্যে একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক এবং তাঁকে নাগপুরের মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’

পুলিশ মরদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই বিষয়ে আর কোনও তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর ঘাতক ট্রাক চালকও পালিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার সময় ট্রাক চালকটি মদ্যপ ছিলেন কিনা তা জানার চেষ্টা করছেন পুলিশ। গত দু-মাস আগেও মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছিলেন এবং দুজন আহত হয়েছিলেন।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর