রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তার ধারের মুখরোচক খাবার অনেকেরই প্রিয়। তবে কখনও কখনও এই স্বাদই ডেকে আনতে পারে বড় বিপদ। ওড়িশার জাজপুর জেলায় এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে জনপ্রিয় ‘কটক দহিবড়া’ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। হঠাৎ একসঙ্গে এতজনের অসুস্থ হয়ে পড়ায় স্বাস্থ্য দফতর ও স্থানীয় প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গিয়েছে,  জাজপুর জেলার একটি গ্রামে রাস্তার ধারের এক বিক্রেতার কাছ থেকে বহু মানুষ দহিবড়া কিনে খান। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই একাধিক ব্যক্তি অসুস্থ বোধ করতে শুরু করেন। তাঁদের মধ্যে বমি, ডায়রিয়া ও শারীরিক দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়।

আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে ওঠায় পরিবারের সদস্যরা আক্রান্তদের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫২ জন রোগীকে অ্যাম্বুলেন্সে করে জাজপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়েই রয়েছেন। জেলার স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৫ জন শিশু এবং ২৭ জন প্রাপ্তবয়স্ক। আরও কয়েকজনের গ্রামেই চিকিৎসা চলছে। চিকিৎসকদের দাবি, অধিকাংশ রোগী বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছু রোগীর হালকা জ্বর দেখা গেলেও তা নিয়ন্ত্রণে রয়েছে। 

ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে পৌঁছন। ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও রোগীদের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেন। প্রশাসনকে দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, সম্ভাব্য খাদ্য বিষক্রিয়ার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। সংশ্লিষ্ট খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি রাস্তার ধারের ওই বিক্রেতার খোঁজও চলছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলে অসুস্থতার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন কর্মকর্তারা।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিৎ-দের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ বেসরকারি নিরাপত্তা রক্ষী

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা