Loading live market data...
Loading active stocks...
Connecting...

দোল খেলে স্নান করতে গিয়ে বিপত্তি! নদীতে তিলিয়ে গেল ৬ কিশোর, উদ্ধার ৩টি মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সারাদিন ধরে বন্ধুদের সঙ্গে চুটিয়ে দোল খেলা এবং রং খেলা শেষে বন্ধুদের সঙ্গেই নদীতে স্নান করতে যাওয়া, আর তার জেরেই উৎসবের দিনেই বেঘোরে প্রাণ গেল ৬ কিশোরের। ঘটনাটি ওড়িশার জাজপুরের। জানা যাচ্ছে, শনিবার রং খেলার পরে ওই ৬ কিশোর স্থানীয় খরস্রোতা নদীতে স্নান করতে গিয়েছিল। আর তখনই এই বিপত্তি ঘটেছে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় ওই ৬ কিশোর। তাদের মধ্যে এখনও পর্যন্ত ৩ জনের দেহ উদ্ধার হলেও বাকি ৩ জনের কোনও হদিশ নেই। তাদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার দিনভর রং খেলার পরে ওই ৬ কিশোর এক সঙ্গেই নদীতে গিয়েছিল স্নান করতে। বেশ কিছুক্ষণ জলে থাকার পরে স্নান শেষে ৫ জন কিশোর জল থেকে উঠেও এসেছিল। কিন্তু তখনই তারা দেখতে পায় যে তাদের এক বন্ধু জলে তলিয়ে যাচ্ছে। বন্ধুকে বাঁচাতে কোনও কিছু না ভেবেই ফের জলে ঝাঁপ দেয় তারা। কিন্তু বন্ধুর মতো তাঁরাও একে একে তলিয়ে যায় ওই খরস্রোতা নদীর জলে। চিতকার শুনে যদিও স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকাজে নামে। কিন্তু ততক্ষণে আর কেউই বেঁচে নেই। স্থানীয়রাই ওই ৩ কিশোরের মৃতদেহ উদ্ধার করেন। কিন্তু বাকই ৩ জনের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।   

এই ঘটনা প্রসঙ্গে জেলা সহকারী ফায়ার অফিসার পূর্ণ চন্দ্র মারন্ডি জানিয়েছেন, ‘আমরা আসার আগেই স্থানীয়রা একজনের মরদেহ উদ্ধার করে।  আমরা আরও দুজনকে খুঁজে বের করেছি, তিনজন এখনও নিখোঁজ রয়েছে।’ জানা যাচ্ছে গতকাল অর্থাৎ শনিবার রাত থেকেই ওই ৩ কিশোরের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিন্তু রাতে কম আলো থাকার কারণে কিছুক্ষণ পরেই তল্লাশি অভিযান বন্ধ রাখতে বাধ্য হয় দমকল বিভাগ এবং ওডিশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ODRAF)। কিন্তু রবিবার সকালের আলো ফুটলেই ফের শুরু হয়েছে তাদের খোঁজ। 

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত