ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাইবার প্রতারণার জালে কীভাবে মুহূর্তে ফেঁসে যেতে পারেন সাধারণ মানুষ-তারই এক শিউরে ওঠার মতো উদাহরণ সামনে এল আহমেদাবাদ-এর যশোদানগর এলাকা থেকে। বন্ধুত্বের আড়ালে ফাঁদ পেতে এক বৃদ্ধ ব্যবসায়ীকে লক্ষ্য করে গড়ে তোলা হয় চক্র, আর সেই ফাঁদেই পড়ে ব্ল্যাকমেলের শিকার হয়ে কয়েক লক্ষ টাকা হারাতে হয় তাকে। আপত্তিকর ভিডিও তৈরি করে ভয় দেখিয়ে টাকা আদায়ের এই কৌশল নতুন করে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে।

সূত্রের খবর, যশোদানগরের বাসিন্দা ওই বৃদ্ধ পেশায় একজন ক্যাটারিং ব্যবসায়ী। ২০২৩ সালে তিনি পাঞ্জাবের জলন্ধর -এ একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ট্রেনে যাচ্ছিলেন। সেই সময় ফিরোজপুর স্টেশন থেকে ওঠা এক যুবক, নিজেকে নিখিল খুরানা বলে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। পরে তারা ফোন নম্বর বিনিময় করে নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করেন।ধীরে ধীরে অভিযুক্ত যুবক নানা অজুহাতে টাকার প্রয়োজনের কথা বলে ওই বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায় করতে থাকে। এরপর পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। অভিযোগ, ভিডিও কলের মাধ্যমে আপত্তিকর কথাবার্তা বলে বৃদ্ধকে প্ররোচিত করে তার ভিডিও রেকর্ড করা হয়। পরে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের ফাঁদ পাতা হয়।

অভিযুক্তের ভাই ও সহযোগীরাও এই চক্রে যুক্ত হয়ে নিজেদের ‘ক্রাইম ব্রাঞ্চের অফিসার’ পরিচয় দিয়ে ভয় দেখাতে থাকে। তারা হুমকি দেয়, টাকা না দিলে ভিডিওটি আত্মীয়স্বজন ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। প্রথমে ১৫ লক্ষ টাকা দাবি করা হলেও, শেষ পর্যন্ত মোট ৮.৮৮ লক্ষ টাকা আদায় করা হয় বলে অভিযোগ। পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী সাইবার হেল্পলাইনের সাহায্য নেন এবং পরে খোখরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ নিখিল খুরানা, সাহিল খুরানা ও রাহুল নামে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই ঘটনা আবারও প্রমাণ করছে, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে যোগাযোগ ও ব্যক্তিগত তথ্য ভাগ করে নেওয়ার ক্ষেত্রে চরম সতর্ক থাকা কতটা জরুরি। 

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের