Assembly Polls 2023: রাজস্থানে বিধানসভা ভোটে ৭ সাংসদকে প্রার্থী করল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি,  নয়াদিল্লি: রাজস্থান বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় ৪১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম দফার প্রার্থী তালিকায় সবচেয়ে লক্ষ্যণীয় হল, সাত সাংসদকে বিধানসভার ভোটের ময়দানে নামিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি-জেপি নাড্ডারা। সূত্রের খবর, দলীয় প্রার্থী নিয়ে গোষ্ঠীকোন্দল থামাতেই সাত সাংসদকে ভোটের ময়দানে নামাতে বাধ্য হয়েছেন মোদি-নাড্ডারা।

পাঁচ বছর আগে বিধানসভা ভোটে রাজস্থানে কংগ্রেসের কাছে ক্ষমতা হারাতে হয়েছিল বিজেপিকে। ২০০ আসন বিশিষ্ট বিধানসভায় মাত্র ৭৩টি আসনে জয়ী হয়েছিলেন পদ্ম প্রার্থীরা। ১০০ আসন জিতে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। হিন্দিভাষী অধ্যুষিত গোবলয়ের রাজ্যটিতে এবার ক্ষমতায় ফিরতে চেষ্টার কসুর রাখছেন না বিজেপি শীর্ষ নেতারা। গত মাস খানেক ধরে ডেলি প্যাসেঞ্জারের মতো মরুরাজ্যে যাতায়াত শুরু করে দিয়েছেন মোদি-অমিত শাহ-নাড্ডারা।

সোমবার বিকেলে বিজেপির পক্ষ থেকে মরু রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের জন্য প্রথম দফায় ৪১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ওই তালিকায় রয়েছে সাত সাংসদের নাম। তার মধ্যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোড় লড়বেন জ্যোতওয়াড়া আসনে। কিষাণগড় থেকে দাঁড়াচ্ছেন ভগীরথ চৌধুরী, বিদ্যাধর নগর থেকে দিয়া কুমারী, সোয়াই-মাধোপুর থেকে কিরোরিলাল মীনা, সানচোরে থেকে দেবজি পটেল এবং তিজোরা থেকে বাবা বালকনাথ। উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর এক দফাতেই রাজস্থান বিধানসভার ২০০ আসনে ভোট নেওয়া হবে।

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি