উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ সুড়ঙ্গ দুর্ঘটনার পর শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পিপলকোটির মায়াপুরে টিএইচডিসি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে তীব্র জলস্রোেত ঢুকে পড়ার ঘটনায় এখনও পর্যন্তত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। সুড়ঙ্গের ভিতরে এখনও আরও দুই শ্রমিক আটকে রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে অভিযান। 

ঘটনাটি ঘটেছে চামোলির পিপলকোটির মায়াপুরে টিএইচডিসি-র জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে। জানা গিয়েছে, শিফট পরিবর্তনের সময় সুড়ঙ্গের ভিতরে কাজ করছিলেন প্রায় ২২ জন শ্রমিক। আচমকাই প্রবল জলস্রোত সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ে। পরিস্থিতি এত দ্রুত ভয়াবহ হয়ে ওঠে যে, অনেক শ্রমিকের বেরিয়ে আসার সুযোগটুকুও হয়নি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ, এসডিআরএফ, আইটিবিপি এবং সেনাবাহিনীর দল। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে শুরু হয় উদ্ধারকাজ। সুড়ঙ্গের ভিতরে জমে থাকা জল পাম্পের সাহায্যে বাইরে বার করার পাশাপাশি ধ্বংসাবশেষ সরানোর কাজও চলছে।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রাতেই বেশ কয়েকজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের স্থানীয় গোপেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরিত করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে প্রশাসন, পুলিশ, এসডিআরএফ, এনডিআরএফ, আইটিবিপি এবং সেনার আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের বর্তমান পরিস্থিতি এবং উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি। কী ভাবে দ্রুত তাঁদের নিরাপদে বাইরে বের করে আনা যায়, তা নিয়েও উদ্ধারকারী দলের সঙ্গে আলোচনা করেন ধামি।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল