ভারী বৃষ্টির জেরে সেতু থেকে খালে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৮  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারী বৃষ্টি শুরু হয়েছে পঞ্জাবে। আর তাতেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা । শুক্রবার পঞ্জাবে ভাতিন্ডায় একটি যাত্রীবাহী  বাস সেতু থেকে গিয়ে পড়ল নোংরা খালে । আর তাতেই প্রাণ হারালেন ৮ যাত্রী । সেইসঙ্গে জখম হয়েছেন কমপক্ষে ২৬ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।

ভাতিন্ডার ডেপুটি কমিশনার এদিনের দুর্ঘটনার বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান,  দুর্ঘটনার সময় বাসটিতে ছিল প্রায় ৪৪  জনেরও বেশি যাত্রী । তাতে প্রাণ হারিয়েছেন ৮ জন ।  আপাতত জোরকদমে চলছে উদ্ধারকাজ। আহতদের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়েছে। আমরা ত্রাণ তৎপরতার দিকে নজর দিচ্ছি। এটি একটি একেবারে  অপ্রত্যাশিত দুর্ঘটনা ।

এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে এক যাত্রী জানিয়েছেন,’ বাইরে  প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল । হঠাৎ বজ্রপাত হতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে খালের মধ্যে পড়ে যায়।‘ ইতিমধ্যেই এই পুরো দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে  তদন্ত । ভাতিন্ডার সিনিয়র পুলিশ সুপার অমনীত কোন্ডাল  দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। এখন পর্যন্ত চালক ও কন্ডাক্টর সহ ৪৬ জনকে উদ্ধার করা হয়েছে । যার মধ্যে ৩৪ জনকে তালওয়ান্দি সাবো এবং ভাতিন্ডার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় সম্পর্কে জানা যায়নি ।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট