Madhya Pradesh: ধর্মীয় অনুষ্ঠানের সময় হুড়মুড়িয়ে ভাঙল মন্দিরের দেওয়াল, নিহত ৮ শিশু   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশে মর্মান্তিক ঘটনা । রবিবার ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দিরের দেওয়াল। আর তাতে প্রাণ হারাল আট শিশু। শুধু তাই নয় আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গিয়েছে, এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলার একটি মন্দিরে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জোরকদমে চলছে উদ্ধারকাজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শাহপুরের হারদুল বাবা মন্দিরে। যা প্রায় ৫০ বছরের পুরানো ছিল। এদিন সকালে মন্দিরের ভেতর চলছিল মাটির শিবলিঙ্গ তৈরি কাজকর্ম। আর সেইসময় আচমকাই ভেঙে পড়ল মন্দিরের দেওয়াল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারী বৃষ্টিপাতের জেরে এই ঘটনাটি ঘটেছে। তবে সঠিক কী কারণে মন্দিরের দেওয়াল ধসের ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, শনিবার রেওয়া জেলায় একটি পরিত্যক্ত ভবনের দেওয়াল আচমকাই ভেঙে পড়ে। আর সেইসময় স্কুল থেকে বাড়ি  যাচ্ছিল বেশ কয়েকজন শিশু । তখনই ঘটে দেওয়াল ধসের ঘটনা। তাতে প্রাণ হারায় চার শিশু। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মোহন যাদব দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যেই  দেওয়াল ধসের ঘটনায় শনিবার রেওয়ার একটি বাড়ির দুই মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ৷  আর এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল মধ্যপ্রদেশে  দেওয়াল ধসের ঘটনা।   

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা