বিজেপি সাংসদের গাড়ির কনভয় পিষে দিল স্কুল পড়ুয়াকে, এমপি ব্যস্ত গাড়ির ক্ষতি দেখতে

অভিযোগ, দুর্ঘটনার পর পড়ুয়ার খোঁজ না নিয়ে গাড়িটির ক্ষতি হয়েছে কি না, তা দেখতেই ‘ব্যস্ত’ ছিলেন বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদী।

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তরপ্রদেশে বিজেপি সাংসদের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৯ বছরের এক স্কুলছাত্রের। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় নাবালকের। অভিযোগ, দুর্ঘটনার পর পড়ুয়ার খোঁজ না নিয়ে গাড়িটির ক্ষতি হয়েছে কি না, তা দেখতেই ‘ব্যস্ত’ ছিলেন বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদী। যার ভিডিও ভাইরাল (ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে) হতেই ওই সাংসদের বিরুদ্ধে রবিবার এফআইআর দায়ের করেছে পুলিশ।

উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, শনিবার বস্তি জেলায় পটেলচকের কাছে বসিয়া গ্রামে একটি চারচাকার গাড়ির ধাক্কায় জখম হয় অভিষেক রাজভর নামে এক স্কুলছাত্র। দুর্ঘটনার পর জখম অবস্থায় তাকে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে সেখানে চিকিৎসাধীন থাকাকালীন তার মৃত্যু হয়। এই ঘটনায় এফআইআরের পর তদন্ত শুরু করা হয়েছে। বস্তি সদরের সার্কল অফিসার অলোক প্রসাদ সংবাদমাধ্যমে বলেন, ‘‘শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে একটি ৯ বছরের বালক। তার আত্মীয়স্বজনের অভিযোগ, এক সাংসদের গাড়ি বালককে ধাক্কা মেরেছে। দুর্ঘটনার সময় সাংসদ ওই গাড়িতে ছিলেন বলেও তাঁদের দাবি। এই ঘটনায় এফআইআর করা হয়েছে। তদন্ত চলছে।’’

দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়াকে নিজের এসইউভি গাড়ির নীচে পিষে মারার অভিযোগ উঠেছে বস্তি সদর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদীর বিরুদ্ধে। দুর্ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গিয়েছে, দু’টি এসইউভি-র মাঝে দাঁড়িয়ে সাংসদ। দুর্ঘটনার পর তিনি একটি এসইউভি-র বাম্পার খতিয়ে দেখছেন। ভিডিওটি ভাইরাল হতেই সাংসদের গ্রেফতারির দাবি তুলেছেন ওই নাবালকের পরিবারের সদস্যরা।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের