নাচতে নাচতে মৃত্যু, দুর্গা প্রতিমা বিসর্জনের মিছিলে করুণ পরিণতি যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার উত্তর প্রদেশের(Uttar Pradesh) বালিয়া জেলায়(Ballia District) দুর্গা প্রতিমা নিরঞ্জনের(Durga Puja Abandonment) উদ্দেশ্যে বেরিয়েছিল মিছিল। কিন্তু আচমকাই আনন্দের মুহূর্ত পরিণত হল বিষাদে। গানের তালে তালে নাচতে গিয়ে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন ২০ বছর বয়সী এক যুবক। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু ঘটে। পুজো কমিটির সদস্যরা জানান, সম্ভবত হৃদরোগে(Cardiac Arrest) ওই যুবকের অকাল মৃত্যু হয়েছে। যার জেরে স্বাভাবিকভাবেই ঘটনাস্থলের পরিবেশ মুহূর্তের মধ্যেই থমথমে হয়ে যায়।

আরও পড়ুনঃ বাবার খুনি ধরতে পুলিশে চাকরি মেয়ের, ২৫ বছর বাদে পাকড়াও করলেন কিলারকে

রাসরা অঞ্চলের স্থানীয় অফিসার মহম্মদ ফাহিম কুরেশি জানান, ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উভাঁওন এলাকার উভাঁওন মোড়ের কাছে। যুবকের নাম হিমাংশু কনৌজিয়া। তিনি আরো জানান, মিছিল চলাকালীন অন্যদের সঙ্গে নাচতে নাচতে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে হিমাংশু। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পাওয়া মাত্রই অতিরিক্ত পুলিশ সুপার অনিল কুমার ঝাঁ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। প্রাথমিক অনুমানের ভিত্তিতে হিমাংশুর হৃদরোগে মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও পুলিশি তদন্ত এখনও জারি রয়েছে। তাঁর শরীরে কোনওরকম বিষক্রিয়া হয়েছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া হিমাংশুর কোনো শারীরিক অসুস্থতা আগে থেকেই ছিল কিনা সেবিষয়ে বিস্তারিত তথ্য জোগাড়ের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ বৃহস্পতির উপগ্রহে প্রাণের সন্ধান‌ পেতে অভিনব পন্থা NASA-র

ইতিমধ্যেই ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এরপরই হয়তো মৃত্যুর সঠিক কারণ প্রকাশ্যে আসবে। হিমাংশুর অকাল মৃত্যুর খবর পাওয়া মাত্রই তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বুকফাটা কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের স্বজনরা। যদিও এই ঘটনার পর পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। হয়তো ছেলের অকাল মৃত্যুকে ভবিতব্য বলেই মেনে নিয়েছেন তাঁরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরিস্থিতির বাঁকবদল ঘটলেও ঘটতে পারে।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন