Nagpur: টাকা তুলতে এটিএমে লম্বা লাইন, কারণ জানলে অবাক হবেন

পাঁচশোর জায়গায় মিলছে আড়াই হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর (মহারাষ্ট্র): মহারাষ্ট্রের নাগপুর জেলার খরপড়খেড়া গ্রামের ঘটনা। এক ভদ্রলোক টাকা তোলার জন্য গিয়েছিলন এটিএমে (ATM)। দরকার ছিল পাঁচশো টাকা। টাকা তোলার জন্য যে সব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, ভদ্রলোক সেই সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। তাঁর দরকার ছিল পাঁচশো টাকা। এটিএমে (ATM) পাঁচশো টাকাই লিখেছিলেন। আর মেসিন তাঁকে দিল আড়াই  হাজার টাকা। ভদ্রলোকের মনে হল, তিনি বোধহয় পাঁচশো টাকার জায়গায় আড়াই হাজার টাকা লিখেছিলেন বলেই মেসিন থেকে আড়াই হাজার টাকাই বেরিয়েছে। তাই, দ্বিতীয়বার ফের আড়াইশো টাকা তোলার জন্য আরও একবার চেষ্টা করলেন। দ্বিতীয়বারেই বেরিয়ে এল আড়াই হাজার টাকা। ভদ্রলোকের চক্ষু চড়ক গাছে।

ভদ্রলোক বাড়ি ফিরে এলাকাবাসীকে জানালে সবাই কাজকম্ম ফেলে দৌড় দিল এটিএমে। প্রত্যেকের ক্ষেত্রেই এক ঘটনা ঘটেছে। ব্যাপারটা পাঁচকান হতে বিন্দুমাত্র দেরি হয়নি। খবর যায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে এটিএম (ATM) কাউন্টারের সামনে লম্বা লাইন ভেঙে দেয়। বন্ধ করে দেওয়া হয় এটিএম(ATM)  কাউন্টারটি। পরে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্তারা সেখানে পৌঁছে আসল কারণ উদ্ধার করেন।

এটিএমে (ATM) প্রতিটির খোপ সুনির্দিষ্ট টাকার জন্য তৈরি। যেখানে ১০০ টাকার নোট রাখার কথা, সেখানে ১০০ টাকার নোটই রাখতে হয়। পাঁচশো টাকার নোট রাখার জায়গায় রাখতে হয় পাঁচশো টাকা। জানা গিয়েছে, শেষবার ওই এটিএমে (ATM) যিনি টাকা ভরেছিলেন, তিনি পাঁচশো টাকার জায়গায় ভুল করে পাঁচশো এবং দু হাজার টাকার নোট রেখে দেন। আর তাতেই এই বিপত্তি।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা